শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বলিউডে জয়ার অভিষেক

- Advertisement -
Single page 1st Paragraph

ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে অবস্থান করছেন ভারতে। শুক্রবার (৮ নভেম্বর) ভারতীয় ওটিটি প্ল্যাটফরম জিফাইভে মুক্তি পাবে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’।

গতকাল বৃহস্পতিবার দিল্লিতে তার প্রথম অভিনীত হিন্দি সিনেমা ‘কড়ক সিংয়ের প্রিমিয়ারে অংশ নিয়েছেন। সেখান থেকে মুম্বাই গেছেন দ্বিতীয় প্রিমিয়ার শোতে অংশ নিতে। আজ কলকাতায় এই সিনেমার প্রিমিয়ারেও অংশ নেবেন জয়া।

কড়ক সিং সিনেমায় জয়ার চরিত্রের নাম নয়না। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, আমি সবসময় ভিন্ন চরিত্রের সন্ধানে থাকি, বিশেষ করে যে চরিত্রগুলো আমার জন্য কমফোর্ট জোনে নয়। যেহেতু আমি হিন্দিভাষী অভিনেত্রী নই, তাই অবশ্যই এ সিনেমা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে কাজ করার ইচ্ছা আমার বরাবরই ছিল।

তিনি তার সিনেমার গল্প এমনভাবে করেন যেটা আমাদের ভাবতে বাধ্য করে। সিনেমাটিতে যখন তিনি আমাকে সিলেক্ট করলেন, তখন একটা মিটিংয়ে সবাইকে নিয়ে বসলেন। আমাকে স্ক্রিপ্ট দেওয়া হলো। আমার চরিত্রের চ্যালেঞ্জগুলো ওই সময় আমি স্পষ্টভাবেই বুঝতে পারছিলাম। এ চ্যালেঞ্জের কারণেই আমি সিনেমাটা না বলতে পারিনি।

বলিউড অভিষেকের অভিজ্ঞতা নিয়ে জয়া আহসান বলেন, কড়ক সিং আমার প্রথম বলিউড প্রজেক্ট। আমি সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে এখানে এসেছি। একেবারেই নতুন আমি। সব মিলিয়ে বলা যায়, নবাগত ছিলাম আমি। কিন্তু এটা আমি কখনই অনুভব করতে পারিনি। সবার সঙ্গে স্বাভাবিকভাবেই কাজ করেছি।

কড়ক সিং সিনেমার গল্পটা মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে। মনস্তাত্ত্বিক জটিলতার সঙ্গে বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে নির্মাণ করা হচ্ছে। সংকটের মুখে একটি পরিবারের একত্র হওয়ার আবেগধর্মী গল্প দেখা যাবে এ সিনেমায়। এর গল্প লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সরকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী। অনিরুদ্ধর অন্যান্য সিনেমার মতো এতেও থাকবে মানসিক দূরত্ব, জটিলতা, ব্যক্তিজীবনের গল্প ইত্যাদি।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...