শৈলীর উদ্যোগে ২দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব’ আজ ও আগামীকাল (বৃহস্পতি ও শুক্রবার) চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বিকেল ৪.৪৫টায় উৎসব উদ্বোধন করেবন সাহিত্যিক শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম।
উদ্বােধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা। আলোচক থাকবেন কবি ওমর কায়সার, ড. শ্যামল কান্তি দত্ত, দীপক বড়ুয়া, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী। এরপর থাকবে আমার বই, আমার স্বপ্ন শীর্ষক আলোচনা। এতে আলোচক থাকবেন মাহবুবা চৌধুরী, রেজাউল করিম স্বপন, অপু বড়ুয়া, হেলাল চৌধুরী, স্মরণিকা চৌধুরী, পুষ্পিতা সেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় থাকছে ছড়া-কবিতা পাঠ। এতে সভাপতিত্ব করবেন কবি আবুল কালাম বেলাল। সঞ্চালনায় থাকবেন আয়েশা হক শিমু।
দ্বিতীয় দিন শুক্রবার বিকেল সাড়ে ৪টায় থাকছে ছড়া-কবিতা পাঠ। সভাপতিত্ব করবেন বিপুল বড়ুয়া। পরে ‘শৈলীর প্রকাশনা: আমার সম্পাদিত পত্রিকা’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন নেছার আহমদ, আজিজ রাহমান, কাসেম আলী রানা, অমিত বড়ুয়া, রুনা তাসমিনা।
সন্ধ্যা ৬টায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর রীতা দত্ত, প্রধান অতিথি থাকবেন প্রফেসর ড. সেলিনা আখতার। আলোচক থাকবেন কবি অভীক ওসমান, প্রফেসর সালমা রহমান, অরুণ শীল, মাজহারুল হক।
বই উৎসব চলবে বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা। সবার জন্য উন্মুক্ত।

