শুক্রবার, ৩ জুলাই ২০২৬

মহানগর যুবলীগের নেতৃবৃন্দের সাথে এমপি লতিফের মতবিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতৃবৃন্দের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সাথের এক মতবিনিময় সভা সোমবার দুপুরে নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় যুবলীগের চট্টগ্রাম মহানগর সভাপতি মাহাবুবুল হক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ।

চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগকে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়ে চট্টগ্রাম মহানগর যুবলীগ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি মহানগর যুবলীগকে ঐক্যবদ্ধভাবে আগামী ৭ জানুয়ারি নৌকার প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।

তিনি বলেন, যুবলীগসহ সকলে ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনার নেতৃত্বে নৌকার প্রতীক সারাদেশে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে আবারও সরকার গঠন করে সংসদে যাবেন।

মতবিনিময় সভায় যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক মাহাবুবুল হক সুমন ও সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার চট্টগ্রামের সকল আসনে প্রধানমন্ত্রী মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের পাশে থাকার ঘোষণা দেন।

সভায় যুবলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সহ-সভাপতি নুরুল আনোয়ার, মোঃ বেলায়েত হোসেন, হেলাল উদ্দিন, দেবাশীষ পাল দেবু ও সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সাদিত ও সাইফুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক দিদার উর রহমান তুষার, গিয়াস উদ্দিন তালুকদার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ওমর ফারুক, জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক নঈম উদ্দিন খান, তথ্য ও যোগাযোগ সম্পাদক প্রফেসর রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক রাজিব হাসান রাজন, উপ-ক্রীড়া সম্পাদক শাহজাহান আহমেদ সামি, সহ-সম্পাদক ইব্রাহিম খলিল নিপুসহ স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

সর্বশেষ

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...