মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

বাসে আগুন দেয়ার ঘটনায় গ্রেপ্তার যুবকের জবানবন্দি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় খুলশী থানা পুলিশের হাতে গ্রেফতার যুবক মোঃ লিটন (২১) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

সোমবার (৪ নভেম্বর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে গ্রেফতার লিটন। তাকে এর আগের রাতে আটক করা হয়।

গ্রেফতার মোঃ লিটন নোয়াখালী জেলার চর জব্বার থানাধীন জনতা বাজার সোহাগ চৌধুরী গ্রামের মোঃ নেছার উদ্দিনের ছেলে। সে বর্তমানে নগরীর খুলশী এলাকার সেন্ট গ্রেগরিস উচ্চ বিদ্যালয়ের পিছনে (গির্জা স্কুল), রশিদের ভাড়া ঘরে থাকে।

থানা সূত্রে জানা যায়, পাহাড়তলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জায়েদ আব্দুল্লাহ বিন সরোয়ার অভিযানে গত নভেম্বরের ৩০ তারিখ রাত ১টার দিকে পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন দেওয়ার ঘটনার সাথে জড়িত মোঃ লিটনকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ধৃত আসামি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সহযোগীদের নাম প্রকাশ করে।

এই বিভাগের সব খবর

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে কারখানার উৎপাদন সচল রাখতে এবং বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের...

সর্বশেষ

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে...

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর...