শুক্রবার, ৩ জুলাই ২০২৬

খুলশী ও আকবরশাহ এলাকায় দুই বাসে আগুন

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীতে আবারও শুরু হয়েছে আগুন সন্ত্রাস। রবিবার রাতে নগরীর পৃথক দুটি স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নগরীর আকবরশাহ থানা এলাকায় প্রথম একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, রাস্তায় একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিভে গেছে।

এদিকে রাত নয়টা চল্লিশের দিকে নগরীর খুলশী থানাধীন দামপাড়া এলাকায় রিল্যাক্স পরিবহনের একটি ডাবল ডেকারের বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দগ্ধ হয়েছেন বাসের হেলপার। আহত ওই হেলপারের নাম মো. নাজিম উদ্দিন।

তিনি জানান, যাত্রী নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। ঠিক ওই সময়ে হঠাৎ ১০-১২ জন ছেলে লাঠিসোঁটা হাতে আশপাশের বাসে ভাঙচুরের চেষ্টা চালায়। ওইসময় সামনে আমাদের বাস পড়লে চালকের ডান পাশের গ্লাস ভেঙে ফেলে এবং বাসটিতে আগুন লাগিয়ে দেয়। আগুন নেভাতে গিয়ে আমার বাঁ হাত পুড়ে গিয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দিতে এসে মশাল দিয়ে রিল্যাক্স গাড়ির কাঁচ ভেঙে ফেলে। এ সময় ওই গাড়ির হেলপার আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

এই বিভাগের সব খবর

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

সর্বশেষ

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...