শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটির অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

- Advertisement -
Single page 1st Paragraph

হাইকোর্টের নিষেধাজ্ঞার পরপরই রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল অবৈধ ইটভাটা বন্ধে সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে অবৈধভাবে গড়ে উঠা ইটের ভাটাগুলোকে আর্থিক জরিমানা করে নোটিশ টাঙিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এই মর্মে মামলার বাদী হাইকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদের মাধ্যমে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে বিষয়টি অবহিত করা হয়।

এদিকে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ইট ভাটা পরিচালনা করছে একটি সিন্ডিকেট চক্র। রাঙামাটির লংগদু উপজেলা সদরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দিনে-দুপুরেই ইটভাটা চালু রেখে ইট পোড়ানোর কার্যক্রম পরিচালনা করছিলেন জনৈক নাসির উদ্দিন। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে সেখানে অভিযান পরিচালনা করেছেন লংগদু উপজেলার ইউএনও অফিস।

ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানে লংগদু’র আটারকছড়া ইউনিয়নের বামেছড়া নামক এলাকায় জনৈক নাসিরের ইটভাটা চালু অবস্থায় দেখে সেখানে তাৎক্ষনিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ইটভাটার মালিককে অর্থদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি ভাটা ড্রামের দুটি চুল্লি ভেঙ্গে দেওয়া হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী নগদ অর্থদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা, এবং ইট ভাটার চুল্লী ধবংস করে ইটভাটাতে সকল প্রকার কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করেন মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এসময় লংগদু থানার এএসআই সাঈদুর রহমানসহ পুলিশ ও ইউএনও অফিসের কর্মকর্তা-কর্মচারিগণের পাশাপাশি স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...