রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কপ২৮-এ জলবায়ু, মানসিক স্বাস্থ্য স্থিতিস্থাপকতা দিবসের পরামর্শ সায়মা ওয়াজেদের

- Advertisement -
Single page 1st Paragraph

ডব্লিউএইচও মহাপরিচালকের মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপদেষ্টা এবং ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)-এর ভলনারেবিলিটি বিষয়ক থিমেটিক দূত সায়মা ওয়াজেদ কমনওয়েলথকে কপ২৮-এ প্রথমবারের মতো অনুষ্ঠেয় স্বাস্থ্য দিবসে উৎসর্গীকৃত একটি জলবায়ু এবং মানসিক স্বাস্থ্য স্থিতিস্থাপকতা দিবসের আয়োজন করার সুপারিশ করেছেন।
আজ এখানে পাওয়া যুক্তরাজ্যের লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডব্লিউএইচও-র দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক (নির্বাচিত) ও শুচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ আগামী ১৫-১৬ নভেম্বর, ২০২৩ লন্ডনের কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠেয় কমনওয়েলথ নারী নেতাদের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে শুচনা ফাউন্ডেশনের সাথে অংশীদারিতে মঙ্গলবার লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ও কমনওয়েলথ আয়োজিত ‘জলবায়ু ঝুঁকি ও মানসিক স্বাস্থ্য: নারীদের কণ্ঠস্বর’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের গোলটেবিলে মূল-প্রবন্ধ উপস্থাপন করছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি জলবায়ু ও মানসিক স্বাস্থ্য স্থিতিস্থাপকতার তাৎপর্য তুলে ধরেন এবং
পরামর্শ দেন যে কমনওয়েলথ দেশগুলোর জলবায়ু-সম্পর্কিত চ্যালেঞ্জ এবং মানসিক স্বাস্থ্যের ওপর তাদের বিরূপ প্রভাব মোকাবেলার জন সমাধানের জন্য আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করা উচিত। কেননা কোনো দেশের কাছে এসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজস্ব পর্যাপ্ত সম্পদ নেই।
তিনি একটি সম্মিলিত পদ্ধতি এবং বিশ্বব্যাপী সচেতনতার মাধ্যমে মানসিক স্বাস্থ্য অবস্থার প্রাথমিক সনাক্তকরণ এবং উপযুক্ত ব্যবস্থাপনার ওপর গুরুত্বের জোর দেন।
তার মূল বক্তব্যে তিনি বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের অবস্থা এবং সার্বজনীন স্বাস্থ্য কভারেজের ওপর আলোকপাত করেন এবং এই ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানান।
সায়মা ওয়াজেদ ১৬ নভেম্বর, ২০২৩ কমনওয়েলথ এনসিডি গাইডিং ফ্রেমওয়ার্ক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
যুক্তরাজ্যের পরিবেশ বিভাগের পরিবেশগত গুণমান ও স্থিতিস্থাপকতা, খাদ্য ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী রেবেকা পাও এমপি, সমতা দপ্তরের ছায়ামন্ত্রী ইয়াসমিন কুরেশি, কেনসিংটনের কনজারভেটিভ এমপি এবং হাউজিং ও হোমলেসনেস ফেলিসিটি বিষয়ক সংসদীয় আন্ডার সেক্রেটারি অফ স্টেট বুচান এবং ইউকে অল পার্টি পার্লামেন্টারি গ্রপ ফর ইউএন উইমেনের চেয়ারম্যান ব্যারনেস ভার্মা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...