মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

টেন্ডুলকার-সাকিবের রেকর্ড ভাঙলেন কোহলি

- Advertisement -
Single page 1st Paragraph

ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশিবার ৫০এর বেশি রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। এক্ষেত্রে কোহলি ভেঙেছেন স্বদেশি শচীন টেন্ডুলকার ও বাংলাদেশের সাকিব আল হাসানের রেকর্ড।
আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে টেন্ডুলকার ও সাকিবের রেকর্ড ভাঙেন কোহলি।
বিশ্বকাপের চলমান আসরে অষ্টমবারের মত ৫০এর বেশি রানের ইনিংস খেলেছেন কোহলি। বিশ্বকাপে এক আসরে সাতটি করে ৫০এর বেশি রানের ইনিংস খেলেছেন টেন্ডুলকার ও সাকিব।
২০০৩ সালে টেন্ডুলকার ও ২০১৯ সালে সাকিব সাতবার করে ৫০এর বেশি রানের ইনিংস খেলেছিলেন। ২০০৩ সালের বিশ্বকাপে টেন্ডুলকারের ইনিংসগুলো ছিলো এমন- ৫২, ৩৬, ৮১, ১৫২, ৫০, ৯৮, ৫, ৯৭, ১৫, ৮৩ ও ৪। ২০১৯ সালে মেগা ইভেন্টে সাকিব খেলেছিলেন- ৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১, ৫১, ৬৬ ও ৬৪ রানের ইনিংস।
এখন টেন্ডুলকার ও সাকিবের রেকর্ড দখলে নিয়ে নিলেন কোহলি।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...