বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে টাইগাররা

- Advertisement -
Single page 1st Paragraph

হতাশার বিশ্বকাপ মিশন শেষে আইসিসির একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে পুনে থেকে আজ নীরবে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের বহনকারী বিশেষ বিমানটি সকাল ১০টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে সাতটিতে হেরেছে বাংলাদেশ। ২০০৭ সালের পর বিশ্বকাপ মঞ্চে এবারই সবচেয়ে বাজে পারফরমেন্স টাইগারদের। হতাশাজনক পারফরমেন্সে এই বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালের দৌঁড় থেকে ছিটকে পড়েছিলো বাংলাদেশ।
নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দাপটের সাথে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার লক্ষে আসর শুরু করেছিলো বাংলাদেশ। কিন্তু এরপর টানা ছয় ম্যাচ হেরে সেমির দৌড় থেকে ছিটকে পড়ে টাইগাররা।
তবে মনে রাখার মত কিছু বিষয়ও অর্জন করেছে বাংলাদেশ। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, শ্রীলংকার বিপক্ষে ৩ উইকেটে জয় পাওয়া ম্যাচে বির্তকের জন্ম দিয়েছে তারা। শ্রীলংকার অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজকে প্রথমবারের মত ‘টাইমড আউট’ করে টাইগাররা। এজন্য বির্তকিত ম্যাচের কথা স্মরন করলেই বাংলাদেশের নাম উঠে আসবে।
নির্ধারিত সময় দুই মিনিটের মধ্যে ম্যাথুজ ক্রিজে না আসায়, তাকে আউটের আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বির্তকিত ম্যাচে ব্যাট-বল হাতে দারুন পারফরমেন্স করেছেন সাকিব। ৫৭ রানে ২ উইকেট শিকারের পর ৬৫ বলে ৮২ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখেন সাকিব। ঐ ম্যাচ চলাকালীন আঙুলে চিড় ধরে সাকিবের। এজন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে লিগ পর্বে শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই দেশে ফিরেন সাকিব। দলের বাকি সদস্যরা আজ ফিরেছেন।
কিন্তু খেলোয়াড় এবং অন্যান্য কর্মকর্তারা আজ ঢাকায় ফিরলেও, দলের কোচিং স্টাফদের সকলেই পুনে থেকে নিজ নিজ দেশে ফিরে গিয়েছেন। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাসসহ কোচিং স্টাফের কয়েকজন সদস্য ইতোমধ্যে দলের সাথে না থাকার সিদ্বান্ত নিয়েছেন।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে এ মাসের শেষের দিকে ঢাকায় আসবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও কোচিং স্টাফের বাকি সদস্যরা।
হাথুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাস ছাড়া এ বছরের ৩০ নভেম্বর বিসিবির সাথে বাকি সব কোচের চুক্তির মেয়াদ শেষ হবে। তবে বিসিবির চাওয়া হলো, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের কথা বিবেচনা করে অন্তত এ বছর দলের সাথে সব কোচ যুক্ত থাকুক।
বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো নিউজিল্যান্ড। বিশ^কাপ শেষ হবার পরই টেস্ট সিরিজের জন্য আবারও বাংলাদেশে আসবে কিউইরা। ২৮ নভেম্বর থেকে সিলেটে প্রথম টেস্ট এবং ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ডিসেম্বরের শেষ সপ্তাহে সীমিত ওভারের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল।

এই বিভাগের সব খবর

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোন বাধা নেই বলে জানিয়েছেন...

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো প্রকার উৎকোচ বা তদবির ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি চাকরিতে যোগদানকারী নতুন পেশকারদের মনোভাবের প্রশংসা করে ভূমিমন্ত্রী মো....

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের...

সর্বশেষ

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ...

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো প্রকার উৎকোচ বা...

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির...

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ...

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয়...