সোমবার, ২৯ জুন ২০২৬

ফটিকছড়িতে দুই ছাত্রীকে গাড়ি চাপা: পলাতক ড্রাইভার গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

গত ৯ ফেব্রুয়ারি ফটিকছড়িতে দুই স্কুল শিক্ষার্থীকে গাড়ি চাপা দিয়ে মৃত্যুর ঘটনার প্রধান আসামি চাঁদের গাড়ির ড্রাইভার মোহাম্মদ আলাউদ্দিনকে (২৬) ঘটনার ৫ দিনের মাথায় রবিবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শহরের বায়েজিদ থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। এ ঘটনা ঘটার পর সাধারণ জনগণ থেকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা যে তথ্য দিয়েছিল তার পুরো ভিন্ন তথ্য দিল আসামি আলাউদ্দিন।

পুলিশি জিজ্ঞাসাবাদে  ড্রাইভার আলাউদ্দিন জানায় , একটি মোটরসাইকেলকে সিগন্যাল দেয় পুলিশ সার্জেন্ট। মোটরসাইকেল চালকটি না দাঁড়িয়ে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে তার গাড়ির সামনে দিয়ে।  মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে।এ সময়  তার গাড়ি উল্টে গিয়ে শিক্ষার্থীদের উপর পরে।

মো. আলাউদ্দিন (২৬) ফটিকছড়ি উপজেলা নারায়ণ হাট ইউপির ৭নং ওয়ার্ডস্থ শৈলকুপা গ্রামের হবি চেয়ারম্যান বাড়ির রুহুল আমিনের (তনু ফকির) ছেলে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মিশু আক্তারের চাচা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধাম আসামি আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছি। থানায় প্রাথমিক কাজ শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...