রবিবার, ১৪ জুন ২০২৬

সকলের সহযোগিতায় চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনকে এগিয়ে নিতে হবে : এম এ মালেক

- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক ও কিডনি ফাউন্ডেশনের সহসভাপতি এম এ মালেক বলেছেন, কিডনি রোগ একটি ব্যয়বহুল রোগ। সাধারণ মানুষের পক্ষে এর ব্যয় বহন করা কঠিন। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন চট্টগ্রামবাসীর প্রতিষ্ঠান। সকলের দানে ও সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নিতে হবে। গতকাল চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে রোটারি ইন্টারন্যাশনাল জেলা–৩২৮২ বাংলাদেশের পক্ষ থেকে দুটি ডায়ালাইসিস মেশিন হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি জেলা–৩২৮২ গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান। তিনি বলেন, রোটারিয়ানরা সমাজের অবহেলিত মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করেছেন। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সাথে রোটারি জেলা ৩২৮২ সম্পৃক্ততার মাধ্যমে মানব সেবার নতুন দিগন্ত সূচিত হলো। বর্তমান রোটারি বর্ষের মধ্যে ২৫টি ডায়ালাইসিস মেশিনসহ একটি পূর্ণাঙ্গ রোটারি ডায়ালাইসিস সেন্টার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী বলেন, প্রত্যেক গভর্নর তার কর্ম বছরে কিছু স্মরণীয় প্রকল্প বাস্তবায়ন করে থাকেন। এরই ধারাবাহিকতায় গ্লোবাল গ্র্যান্টের মাধ্যমে আজকে দুটি ডায়ালাইসিস মেশিন হস্তান্তর অন্যতম।

সংগঠনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার কামালুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সহ–সভাপতি প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, আমির হুমায়ূন চৌধুরী, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আলী আহমদ, জয়েন্ট সেক্রেটারি এমদাদুল আজিজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডা. আবুল কাসেম, তথ্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিব মহিউদ্দিন, ওমর আলী ফয়সাল ও সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ। সংগঠনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...