শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতকে হারিয়ে সপ্তম স্থান পুনরুদ্ধার করলো বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

এশিয়া কাপ সুপার ফোর পর্বের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে সপ্তম স্থান পুনরুদ্ধার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৪।
সুপার ফোর পর্বে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে বাংলাদেশকে টপকে সপ্তম স্থানে উঠেছিলো শ্রীলংকা। ২৪ ঘন্টার ব্যবধানে সপ্তম স্থান ফিরে পেলো টাইগাররা। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে নেমে গেল শ্রীলংকা।
কাল এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারালে বাংলাদেশকে পেছনে ফেলে আবারও সপ্তমস্থানে উঠবে শ্রীলংকা। তখন শ্রীলংকার রেটিং পয়েন্ট হবে ৯৫ ও বাংলাদেশের হবে ৯৪।
বর্তমানে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ১। কিন্তু শ্রীলংকার বিপক্ষে ফাইনালে ভারত জিতলে বাংলাদেশ-লংকানদের মধ্যে ব্যবধানে হবে ২ রেটিং পয়েন্ট। বাংলাদেশের ৯৪ই থাকবে, শ্রীলংকার হবে ৯২।
গতরাতে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় র‌্যাংকিংয়ে তৃতীয়স্থানে নেমে গেছে ভারত। একইদিন দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের চতুর্থ ওয়ানডে হেরে যাওয়ায় রেটিং পয়েন্ট হারিয়েছে অস্ট্রেলিয়াও। এতে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সমান ১১৫ রেটিং পয়েন্ট থাকলেও ভগ্নাংশের হিসেবে এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া।
শ্রীলংকার বিপক্ষে ভারত জিতলে অস্ট্রেলিয়া-পাকিস্তানের সমান ১১৫ রেটিং পয়েন্ট হবে ভারতেরও।
আর যদি সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় অস্ট্রেলিয়া, তাহলে আবারও ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে শীর্ষে উঠবে পাকিস্তান।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...