মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

রাউজানের পাহাড়তলীতে ময়লা-আবর্জনা বেচাকেনার হাট 

রাউজানের পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামে ভ্রাম্যমাণ হাট বসিয়ে এলাকার পরিবেশ দূষিত করে এমন অপচনশীল দ্রব্য ময়লা-আবর্জনার এক ব্যতিক্রমী হাট বসিয়ে স্থানীয় মেম্বার মো: সালাউদ্দিন কাদের কিনছে প্রায় ৫০,০০০ হাজার টাকার মতো ময়লা। তিনি ময়লা-আবর্জনা নগদ টাকা দিয়ে এই অস্থায়ী হাট থেকে প্রায় ৫০০ বস্তা মতো এলাকার পরিবেশ দূষিত করেন এমন অপচনশীল দ্রব্য গুলো ক্রয় করেন । এই ভ্রাম্যমাণ বেচাকেনার হাটে সকাল থেকে শেখপাড়া গ্রামের ছোট-বড় সবাই নিজের এলাকার ও বাড়ির আশেপাশের পরিত্যক্ত প্লাস্টিক, পলিথিন, নানা রকম অপচনশীল দ্রব্য কুড়িয়ে বস্তা ভর্তি করে বিক্রি করতে নিয়ে আসেন এই অস্থায়ী হাটে। সকাল থেকে এলাকার অসংখ্যা ময়লা-আবর্জনা আসতে থাকে মেম্বার মো: সালাউদ্দিন কাদের ভ্রাম্যমাণ হাটে। তিনি প্রতি বস্তা ২০০ (দুই’শ) টাকা করে কেনা হয়।
জানা যায়, রাউজানের সাংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী নির্দেশনায় এই কর্মসূচি হাতে নেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলার অংক হিসেবে ময়লা আবর্জনামুক্ত পরিস্কার-পরিচ্ছন্ন উপজেলা গড়তে এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে পরিবেশ যেমনি সুন্দর হবে, তেমনি কৃষি জমি গুলো এই সমস্যা থেকে মুক্তি পাবেন। (২৮-জানুয়ারী) সকালে ৯নং পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এই ময়লা-আবর্জনার হাটে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সালাউদ্দিন কাদের সভাপতিত্বে ও রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মো: নঈম উদ্দিন চৌধুরী সঞ্চালনায় বেচাকেনার হাটে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ৯নং পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মো: রোকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: নুরুন্নবী, সাধারণ সম্পাদক বাবু দেবমিত্র বড়ুয়া মাইকেল, মহিলা ইউপি সদস্য অর্পিতা মুৎসুদ্দি, ইউপি সদস্য প্রসূণ মুৎসুদ্দি, আওয়ামীলীগ নেতা মো: আরবান, মুনির উদ্দিন চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মো: তানভীর, সহ-সভাপতি মো: মামুন, ছাত্রলীগ নেতা মো: রানা, সাব্বির, তুহিম চৌধুরী, আবদুল মোতালেব প্রমুখ।

এই বিভাগের সব খবর

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে কারখানার উৎপাদন সচল রাখতে এবং বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের...

সর্বশেষ

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে...

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর...