সোমবার, ২৯ জুন ২০২৬

সাতকানিয়ায় শিক্ষিকা ধর্ষণ, মাদরাসা সুপারের যাবজ্জীবন কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সাতকানিয়ায় এক সহকারী শিক্ষিকাকে ধর্ষণের মামলায় মাদ্রাসার সুপারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন একটি আদালত।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোহাম্মদ জামিউল হায়দার সাতকানিয়া থানার উম্মুল কুরা দাখিল মাদ্রাসার এক সহকারী শিক্ষিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দিনকে এই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। তবে রায়ের সময় আসামি পলাতক ছিলেন। যাবজ্জীবন দন্ডিত মাওলানা নিজাম উদ্দিন সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা উম্মুল কুরা দাখিল মাদ্রাসার সাবেক সুপার। এ মামলায় আদালতে ছয়জন সাক্ষ্য দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। নিজান উদ্দীন বিয়ে করবেন বলে আদালতকে আশ্বস্ত করে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, উম্মুল কুরা দাখিল মাদ্রাসার সুপার থাকাকালীন নিজ কার্যালয়ে নিজাম উদ্দিন ২০১৬ সালের ৩ জানুয়ারি এক সহকারী শিক্ষিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। পরে বিয়ে করতে চাপ প্রয়োগ করলে অস্বীকৃতি জানান নিজাম। একই বছরের ২৬ সেপ্টেম্বর নিজামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ওই শিক্ষিকা।

আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। পিবিআই ২০১৭ সালের ৮ ফেব্রæয়ারি আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি আসামি নিজাম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করেন আদালত।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. নিখিল কুমার নাথ বলেন, সহকারী শিক্ষিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় সুপার মাওলানা নিজাম উদ্দিনের ডিএনএ পরীক্ষার আলামতের সঙ্গে ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল ছিল।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...