আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম মাতুলালয় ধলঘাটে হলেও তাঁর পিতৃপুরুষের ভিটে ছিলো ডেঙ্গাপাড়ায়। তাঁর শৈশব-কৈশোর কেটেছে এখানে। ডেঙ্গাপাড়ায় প্রীতিলতার পৈতৃক ভিটায় বীরকন্যার স্মৃতিস্তম্ভ ও যাদুঘর কমপ্লেক্স নির্মিত হলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিক ইতিহাস জানতে পারবে এবং এই কমপ্লেক্স দেশি-বিদেশী সকল মানুষের কাছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
গত ২৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩ টায় ডেঙ্গাপাড়া দুর্গা মন্দির ও গীতা আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এ কথাগুলো বলেন।
দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান জনাব মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা অধ্যাপক শিপুল কুমার দে-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা প্রশাসক দেবাশীষ নাগ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস হোড়, ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, প্রকৌশলী লিটন দাশ শর্মা, চুয়েটের স্থাপত্য বিভাগের প্রধান কানু দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ডেঙ্গাপাড়া দুর্গা মন্দির ও গীতা আশ্রমের সভাপতি অজিত চক্রবর্ত্তী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিহির চক্রবর্ত্তী, সমাজসেবক ফরিদ আহমদ চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-পটিয়া উপজেলার সহ-সভাপতি দিলীপ ঘোষ দিপু, পটিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মাস্টার শ্যামল দে, পূজা পরিষদ নেতা অধ্যাপক যদু রঞ্জন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর নূর মিন্টু, শাহ আলম খোকন, মেম্বার আহমদ নূর সাগর, মেম্বার শাহ আলম, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম, মেম্বার চন্দ্রনাথ দে, মেম্বার অজিত দেবনাথ, মেম্বার কামাল উদ্দিন বুলু, মেম্বার ফরিদুল আলম, মেম্বার শফিকুল ইসলাম, মহিলা মেম্বার মিলকি চৌধুরী, ধলঘাট ইউনিয়ন পরিষদের মেম্বার রণধীর চক্রবর্ত্তী, মহিলা মেম্বার রিংকি দেব, কেলিশহর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার শিল্পী মিত্র, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের মহিল মেম্বার রেখা দাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক দেবর্ষি চক্রবর্ত্তী, আশুতোষ দাশ, প্রদীপ সর্দার, অজিত ঘোষ, রূপসী চৌধুরী, সংগঠক রতন কুমার দে, নিখিল বরণ চৌধুরী, দেবাশীষ দে দেবু, দক্ষিণ ভূর্ষি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিকাশ দে বাবু, যুবলীগ নেতা রণধীর দে, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ রাসেল, সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা যাদব সর্দার, দিলীপ দেবনাথ, ছাত্রলীগ নেতা বাকের উল্লাহ সুমন, মোহাম্মদ ফরহাদ, তন্ময় দে সনেট, রাসেল দে, জোবায়ের আহমদ ইমন, কামরুল ইসলাম কায়সার প্রমুখ।
এতে সর্বসম্মতভাবে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের বাস্তুভিটা ডেঙ্গাপাড়ায় তাঁর স্মৃতিস্তম্ভ ও কমপ্লেক্স নির্মাণের জন্য প্রীতিলতা ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সার্বিক কর্মকান্ড পরিচালনার জন্য ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, অধ্যাপক শিপুল কুমার দে, মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এই পাঁচ (০৫) জন কর্তৃক গঠিত ট্রাস্ট কমিটি ও প্রকল্প নির্মাণ কমিটি চূড়ান্ত বলে গ্রহণের সিদ্ধান্তও সভায় গৃহীত হয়।

