রবিবার, ২৮ জুন ২০২৬

সাতকানিয়ার ১৮ বিদ্রোহী প্রার্থীকে সাময়িক বহিস্কার করল দক্ষিণ জেলা আ’লীগ

- Advertisement -
Single page 1st Paragraph

সাতকানিয়ার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনুরোধ-হুঁশিয়ারির পরও বশে আনা যায়নি আওয়ামী লীগের প্রার্থীদের। চারটি ইউনিয়নে বিনা প্রতিদ্ব›িদ্বতায় জয় পেলেও উপজেলার বাজালিয়া ও চরতী ইউনিয়নে দলীয় প্রার্থীদের বিনা প্রতিদ্ব›িদ্বতায় জয়ের পথে বাঁধা হয়ে দাঁড়ায় বিদ্রোহী প্রার্থী। বশ না মানায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দল থেকে সাময়িক বহিস্কার করেছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। একইসঙ্গে তাদের প্রচার-প্রচারণায় যারা অংশ নেবেন তাদের বিরুদ্ধেও দলীয় ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। এছাড়া বিদ্রোহী স্থায়ীভাবে বহিস্কারের সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বুধবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি।

বহিস্কার হওয়া বিদ্রোহী প্রার্থীরা হলেন, চরতীতে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাঈনুদ্দিন চৌধুরী, নলুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-মহিলা বিষয়ক সম্পাদক তসলিমা আবছার, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, কাঞ্চনায় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ছালাম, আমিলাইশে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম হানিফ, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি এস এম হারুন, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মোজাম্মেল হক চৌধুরী, ঢেমশায় সাতকানিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, পশ্চিম ঢেমশায় ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আব্দুল মাবুদ সেন্টু ও মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রিদোয়ানুল ইসলাম সুমন, কালিয়াইশে যুবলীগ নেতা ফেরদৌস চৌধুরী সোহেল ও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য এডভোকেট আতাউর রহমান, ধর্মপুরে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, বাজালিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল্লাহ চৌধুরী, ছদাহায় কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক মাহমুদ, সোনাকানিয়ায় উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম উদ্দিন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাষ্টার আবু তাহের।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দলের পক্ষ থেকে আমরা বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। অনুরোধ করেছি যাতে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে। কিন্তু কেউ কথা রেখেছেন, কেউ রাখেন নি। তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে তাদের সাময়িক বহিস্কার করে স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হচ্ছে। এছাড়াও নৌকা প্রতীকের বিরুদ্ধে যে সকল নেতা কাজ করছেন বা প্রচার-প্রচারনায় অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এরআগে গত ২২ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানিয়ে গত ১৬ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি দেন সভাপতি এম এ মোতালেব সিআইপি ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী। নইলে তাদের দলীয় পদ বাতিলসহ দলের প্রাথমিক সদস্যপদ স্থগিত করারও হুঁশিয়ারি দেন তারা। এরপর ১৮ জানুয়ারি রাতে নিজের ফেসবুক ওয়ালে একটি প্রেসবিজ্ঞপ্তি জুড়ে একই হুঁশিয়ারি দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী।

প্রসঙ্গত সপ্তম ধাপে ৭ ফেব্রæয়ারি সাতকানিয়ার এওচিয়া ইউনিয়ন বাদে ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...