শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয় টি টোয়েন্টিতে দাপুটে জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

তাহলে কি আমরা তথা বাংলাদেশ টি-টোয়েন্টিতেও ভালো দল হয়ে উঠেছে?বিশেষ করে ২০২৩ সালের রেকর্ড কিন্তু এটাই প্রমান করে।বাংলাদেশ ওডিআই ফরম্যাটে বিশ্বের অন্যতম ভালো দলের স্বীকৃতি পেয়েছে কয়েক বছর আগেই।কিন্তু টি-টোয়েন্টিতে এমনকি আইরিশদের বিপক্ষেও আন্ডারডগ হিসেবে মাঠে নামতো তাঁরা।সেই দলটিই এ বছর ইংল্যান্ডকে ৩-০, আয়ারল্যান্ডকে ২-১,আর আফগানিস্তানকে ২-০ তে হারিয়ে সিরিজ জিতলো! আফগানিস্তান যখন পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসে,তখন টেস্ট ও ওডিআইতে বাংলাদেশ ফেভারিট থাকলেও টি-টোয়েন্টিতে সকলের বাজিটা আফগানদের পক্ষেই ছিলো।এই ফরম্যাটে তাঁরা বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে স্বীকৃত।পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব নিয়ে বাংলাদেশ সফরে আসা আফগানিস্তান শেষ পর্যন্ত ২-০ তে সিরিজ হেরে শেষ করলো তাঁদের বাংলাদেশ মিশন। আজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান সাকিব আল হাসান।বৃষ্টি বাঁধায় ম্যাচটি ১৭ ওভারে নির্ধারিত হয়।

শুরুতে তাসকিনের তোপের মুখে ১৬ রানে দুই উইকেট হারায় আফগানিস্তান।তখনই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।বৃষ্টি শেষে খেলা শুরু হলে নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে তাঁরা।বাংলাদেশী বোলারদের উপর আফগান ব্যাটাররা আজ চড়াও হবার সুযোগ পাননি।ওমরজাই কিছুটা ভীতি ছড়ালেও সাকিব তাঁকে থামিয়ে দিলে আফগানদের ইনিংস তেমন গতি পায়নি।পুরো সিরিজের ধারাবাহিকতা বজায় রেখে আজও দারুণ মিতব্যায়ী বোলিং করেন বাংলাদেশ অধিনায়ক।তাসকিন তিন উইকেট পেলেও রান দেন ৩৩, সাকিব আল হাসান ২ উইকেট নেন ১৫ রান খরচায়। ১১৭ রানের লক্ষ্যে আজ ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হন আফিফ হোসেন।রীতিমতো উড়ন্ত সূচনা এনে দেন দু’জন।লিটন দাস ছিলেন বেশী আগ্রাসী মুডে।দলীয় ৬৭ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ পলকেই ৭৬/৩ এ পরিণত হয়।সাকিব উইকেটে এসে আগের ম্যাচের হিরো তৌহিদ হৃদয়কে নিয়ে ৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন।দলের পক্ষে লিটন দাস ৩৫ রান করেন। দুই ম্যাচেই দূর্দান্ত পারফর্ম করা সাকিব আল হাসান ম্যান অফ দ্য ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার পান। সংক্ষিপ্ত স্কোর:- আফগানিস্তান ১১৬/৭(১৭), ওমরজাই ২৫,তাসকিন ৩/৩৩,সাকিব ২/১৫। বাংলাদেশ ১১৯/৪(১৬.১) লিটন দাস ৩৫। ফলাফল:-বাংলাদেশ ৬ উইকেটে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- সাকিব আল হাসান। ম্যান অফ দ্য সিরিজ:- সাকিব আল হাসান।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...