সোমবার, ১০ আগস্ট ২০২৬

কক্সবাজারে মাদকসেবিদের আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ আটক ২

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার জেলা শহরে অস্ত্রধারী লোকজনের পাহারায় মাদকসেবনের সময় পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ দুইজনকে আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীরজাঁহাল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আটককৃতরা হলেন, একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আমির ফায়সাল আক্তার (৩৮) এবং তার সহযোগী মো. জাহিদ হোসেন (২০)।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার বিকালে কক্সবাজার পৌরসভার আলীরজাঁহাল এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে মাদকের চালান মজুত রেখে লেনদেন এবং অস্ত্রধারীর পাহারায় নিয়মিত মাদক সেবনের আসর বসার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে ২ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। পরে বসত ঘরটি তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ২ টি বন্দুক, ৩টি ছোরা, ১ হাজার ৩০ টি ইয়াবা, ২টি নাম্বার বিহীন মোটরসাইকেল ও মাদক বিক্রি বাবদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

ওসি বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক কারবারি। সংঘবদ্ধ একটি চক্র বসত ঘরটিতে মাদকের চালান মজুত রেখে লেনদেনের পাশাপাশি অস্ত্রধারীর পাহারায় নিয়মিত মাদক সেবনের আসর বসাতো।

তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের সব খবর

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং সেবাগ্রহীতাদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। এই উদ্যোগের আওতায়...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি স্ট্যান্ডিং সাব-কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এসব সাব-কমিটির মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সমস্যা, সংকট...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকাল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর...

সর্বশেষ

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন...

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন,...

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেফতার...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...