শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাইয়ে দুই আদিবাসী সন্ত্রাসী আটক

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা থেকে সেনাবাহিনীর অভিযানে দুইজন আদিবাসী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃত সন্ত্রাসীরা হলো বাসিঅং মারমা (৪৫) এবং অংসিংমং মারমা (৩৫)।

আটককৃত এই দুই সন্ত্রাসী কাপ্তাই উপজেলায় গরু ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। পরে সেনাবাহিনী এবং পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ৩ রাউন্ড গুলি, ২টি মোবাইল ফোন সেট এবং আদায়কৃত চাঁদার টাকা উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার বালুরচর নামক স্থানে দাঁড়িয়ে ৪/৫ জন আদিবাসী সন্ত্রাসী গরু ব্যবসায়ীদের কাছ থেকে অস্ত্রের মুখে চাঁদা আদায় করছে গোপন সূত্রে এমন খবর পেয়ে ৫৬ বেঙ্গল কাপ্তাই সেনাজোনের ওয়ারেন্ট অফিসার মো. ওমর ফারুক এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

এসময় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী গভীর জঙ্গলের দিকে পালিয়ে গেলেও ২ জন সন্ত্রাসীকে সেনাবাহিনী ও পুলিশ আটক করতে সক্ষম হয়।

আটককৃত সন্ত্রাসীরা উপজেলার রাইখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। আটক দুই সন্ত্রাসীকে আজ বুধবার (২৮ জুন) রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে কাপ্তাই থানা সূত্রে জানা গেছে।

কাপ্তাই সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল নূর উল্লাহ জুয়েল দুই চাঁদাবাজ আদিবাসী সন্ত্রাসীকে আটক করার সত্যতা নিশ্চিত করে বলেন, “৫৬ বেঙ্গল কাপ্তাই সেনাজোন এলাকায় কোনো চাঁদাবাজি এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম যাতে কেউ চালাতে না পারে সেজন্য গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত সেনা টহল রয়েছে।”

তিনি স্থানীয় জনসাধারণকে কোনো অপরাধী বা সস্ত্রাসী যেকোনো উপায়ে কারো কাছ থেকে চাঁদা দাবি করলে বা ভয়ভীতি দেখিয়ে কোনো অবৈধ সুযোগ-সুবিধা নিতে চাইলে গোপনে সেনাবাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

খবর পাওয়ার সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে সেনাবাহিনী কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...