শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ভূটানকে হারিয়ে ১৪ বছর পর সাফের সেমিফাইনালে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

দিনের প্রথম ম্যাচে লেবাননের কাছে মালদ্বীপের পরাজয় বাংলাদেশের জন্য সেমিফাইনালের সমীকরণ সহজ করে দিয়েছিলো।ভূটানের সাথে ড্র করলেই সেমিতে উঠে যাবে বাংলাদেশ।অুপর দিকে ভূটানের জন্য হারানোর কিছু ছিলোনা এই ম্যাচে।তাই বোধহয় শুরুতেই ভড়কে দেওয়া ফুটবল খেলতে থাকে ভূটান।

এমনকি খেলার ১২ মিনিটে গোল করে তো রীতিমতো আতংক ছড়িয়ে দেন জিগমে দর্জি।দারুণ এক আক্রমণ থেকে গোল করে ভূটানকে ১-০ গোলে এগিয়ে নেন তিনি।গোল হজম যেনো শাপেবর হয়ে আসে বাংলাদেশের জন্য।দ্রুতই খেলায় ফিরে আসে জামাল ভূঁইয়ারা।মাঝ মাঠের দখল নিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশ।ফলও পেয়ে যায় দ্রুত।খেলার ২১ মিনিটে চমৎকার এক গোল করে আবারও নিজেকে বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে মেলে ধরেন তরুণ মোরসালিন।খেলায় ১-১ সমতা আসে।স্বস্তি ফিরে পুরো দেশের ফুটবল প্রেমীদের মাঝে।গোল পরিশোধ করে উজ্জীবিত বাংলাদেশ মূহুর্মূহু আক্রমণে ভূটান ডিফেন্সকে বেসামাল করে তোলে।বিশেষ করে রাকিব মোরসালিন জুটি বারবার আতংক ছড়িয়ে দিচ্ছিলো ভূটান শিবিরে।৩০ মিনিটে মোরসালিন ক্রস বাড়ান ভূটানের ডি-বক্সের ভিতর রাকিবের উদ্দেশ্যে।সেই ক্রস ক্লিয়ার করতে গিয়ে জিগমে নিজেদের জালে বল জড়িয়ে দিলে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েও আক্রমণের ধারাবাহিকতা বজায় রেখে খেলতে থাকে বাংলাদেশ। ছয় মিনিট পর তথা খেলার ৩৬ মিনিটের সময় রাকিবের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।এই লীড নিয়েই বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে নেমে হিসেবী ফুটবল খেলতে থাকে।ভূটান সেই সুযোগে চড়াও হলেও বাংলাদেশের রক্ষন ভাঙতে পারেনি।শেষ পর্যন্ত দুই দলের কেউই গোল করতে না পারায় ৩-১ গোলের জয় নিয়েই দীর্ঘ ১৪ বছর পর সাফের সেমিফাইনালে উঠে দেশবাসীকে ঈদ উপহার দেয় বাংলাদেশ ফুটবল দল।বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপে আগামী ১লা জুলাই শনিবার কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...