রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে সেমিফাইনালে দৌড়ে টিকে থাকলো টাইগ্রেসরা। ৩ ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি পাকিস্তান। টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে তারা।

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের সাউদাম্পটনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। পঞ্চম ওভারে ১৩ রানে তৃতীয় উইকেট হারায় তারা।

চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারিকে নিয়ে ২৯ বলে ৩৫ রানের জুটিতে গড়ে শুরুর ধাক্কা সামাল দেন নিগার।

৩টি চারে ১৯ বলে ২২ রান করে বিদায় নেন সোবহানা।

এরপর রিতু মনিকে নিয়ে ২৯ বলে ২৪ এবং স্বর্ণার সাথে ১৯ বলে ২০ রান যোগ করেন নিগার। রিতু ৭ এবং ৫টি চারে ৩৮ বলে ৩৬ রানে থামেন নিগার।

দলীয় ৯২ রানে নিগার ফেরার পর ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন স্বর্ণা। ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রান পায় বাংলাদেশ।

৫টি চারে ২২ বলে সর্বোচ্চ ৩৯ রান তুলে অপরাজিত থাকেন স্বর্ণা। তার সাথে ৪ রানে অপরাজিত থাকেন রাবেয়া।

পাকিস্তানের ফাতিমা সানা ২ উইকেট নেন।

১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৫ বলে ৪৯ রানের সূচনা পায় পাকিস্তান। অষ্টম ওভারের তৃতীয় বলে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদা।

এরপর মেঘলাকে নিয়ে নিয়মিত বিরতিতে পাকিস্তানের উইকেট শিকারে মেতে ওঠেন নাহিদা। এক পর্যায়ে ৮৪ রানে পৌঁছাতেই অষ্টম উইকেট হারিয়ে বসে পাকিস্তান। অর্থাৎ নাহিদা-মেঘলার ঘূর্ণিতে ৩৫ রানে ৮ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার মুনিবা আলি।

বল হাতে বাংলাদেশের নাহিদা ১৮ রানে এবং মেঘলা ২১ রানে ৩টি করে উইকেট নেন। ২২ বলে ৩৯ রানের সুবাদে ম্যাচ সেরা হন বাংলাদেশের স্বর্ণা।

আগামী ২৫ জুন গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...