সোমবার, ১০ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া হামজাটিলা এলাকার নিজ বাসভবন থেকে জহুরুল আনোয়ার (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহুরুল আনোয়ার ওই এলাকার মৃত ফজল করিম ও মৃত রিয়াজু খাতুন (প্রকাশ- ওয়াজা খাতু) দম্পতির সন্তান ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে যে কোনো এক সময় পরিবারের সবার অগোচরে জহুরুল আনোয়ার তার বসতঘরের সিঁড়ি রুমের রেলিংয়ের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সিঁড়ির রেলিংয়ে তার মৃতদেহ ঝুলতে দেখে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের ছেলে খালেদ জানান, সম্প্রতি তার বাবা এক আত্মীয়ের কাছে কিছু জায়গা বিক্রি করেছিলেন। সেই জায়গাসংক্রান্ত জটিলতা নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে চরম মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। এছাড়া তার অন্য কোনো সমস্যা বা পারিবারিক কলহ ছিল না আমাদের পরিবারে।

এদিকে একই দিনে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজার ট্যাক্সি স্টেশন এলাকার একটি বহুতল ভবন থেকে ফারুক (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিবিরহাট বাজার ট্যাক্সি স্টেশনের একটি ৫ তলা ভবনে এক যুবকের মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে নানা গুঞ্জন চলছে।

ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, “খবর পেয়ে আমরা পৃথক ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় দুই মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।

এই বিভাগের সব খবর

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং সেবাগ্রহীতাদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। এই উদ্যোগের আওতায়...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি স্ট্যান্ডিং সাব-কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এসব সাব-কমিটির মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সমস্যা, সংকট...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকাল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর...

সর্বশেষ

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন...

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন,...

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেফতার...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...