বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল হাসানের সভাপতিত্বে দোস্ত বিল্ডিংস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নাজমুল হুদা শিপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারী সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম ইমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম,মনির উদ্দিন, শাওন দাশ,নয়ন দে,মোঃ বেলাল, আশিকুর রহমান শাওন সহ ছাত্রলীগের কর্মীবৃন্দ।
প্রধান অতিথি নাজমুল হুদা শিপন বলেন,আওয়ামী লীগের ৭৪ বছরের পথচলার সোনালি অর্জনের নাম বাংলাদেশ। এই রাষ্ট্র ও জাতিকে সমৃদ্ধ করার জন্য আওয়ামী লীগের নিরলস লড়াই চলমান রয়েছে। সংগ্রাম ও স্নেহ-ভালোবাসায় একাকার হয়ে, আওয়ামী লীগ ও বাংলাদেশ- এক অপরের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে। বাঙালি জাতি জয় বাংলা বলে প্রতিনিয়ত আগে বাড়বে।
বাঙালি জাতির জাগরণ, জাতীয় চেতনার বিকাশ, হাজার বছরের দাসত্বের শৃঙ্খল ভেঙে মুক্তির জন্য গণজোয়ার, অকুতোভয় সংগ্রাম, জয় বাংলা স্লোগান, নৌকা প্রতীকে ভোটদান ও মহান স্বাধীনতা; এই সবকিছুর মূলেই রয়েছে একটি নাম- বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার পথচলা একই সরলরেখায়, তাই কাউকে ছাড়া কারো ইতিহাস রচনা করা সম্ভব না। আর স্বাধীনতার পর আবার বিপর্যয়ের মুখে পড়া বাংলাদেশকে নতুন করে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা ও জননেত্রী শেখ হাসিনা। এখানেও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগ।
আধুনিক বাংলাদেশ, আওয়ামী লীগ ও শেখ হাসিনা- একই সূত্রে গাঁথা। ৭৪ বছর বয়সের পরিণত এই দলটির হাত ধরে আজ বিশ্বের বুকে বিস্ময় হিসেবে আত্মপ্রকাশ করেছে বাঙালি জাতি।

