রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাত সোয়া ২টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে ।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত একাধিক হত্যা মামলা রয়েছে।

