বুধবার, ৮ জুলাই ২০২৬

কর্ণফুলীতে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ৪

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে নয় কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

শুক্রবার (১৬ জুন) সকালে শাহ আমানত সেতু এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী মার্শা পরিবহনের একটি বাস থেকে কর্ণফুলী থানা পুলিশ এই স্বর্ণ উদ্ধার করে। এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে ধারণা করছে পুলিশ।

গ্রেপ্তারকৃত চারজন হলেন- অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮), তার স্ত্রী জুলি ধর (৩৫) ও পরিতোষ ধর (৩৮)। তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে।

পুলিশ জানায়, ওই চার ব্যক্তি বাঁশখালী থেকে কক্সবাজার হয়ে ফিরছিল। কোমরে গুজানো স্বর্ণগুলো নিয়ে নগরের হাজারীগলিতে পাচারের উদ্দেশ্য ছিল তাদের। স্বর্ণগুলোর ওজন ৯ কেজি ৬২৩ গ্রাম। এসব স্বর্ণ হেফাজতে রাখার কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, তারা বাঁশখালী থেকে কক্সবাজার গিয়ে স্বর্ণগুলো আনছিল। তাদের গন্তব্য ছিল হাজারীগলি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...