শনিবার, ২৭ জুন ২০২৬

৩য় বারের মত হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহন

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ৩য় বারের মত দায়িত্ববার গ্রহন করেছেন।এই উপলক্ষে গত সোমবার সকালে খতমে কোরআন,মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।এরপর ইউপি কার্যালয়ে বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিবর্গ নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এছাড়া বিদায়ি ইউপি সদস্যদেরকে ফুল দিয়ে বিদায় জানানো হয়।ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মাহবুল আলম ও কর্মচারিরা নবাগত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরন করে নেন।এসময় টানা ৩বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম সকলের সহযোগীতা কামনা করে বলেন রাউজানের মাননীয় সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি মোহদয়ের নির্দেশনায় হলদিয়া ইউনিয়নের সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হবে।তিনি বলেন স্বচ্ছতা ও জবাবদীহিতা মূলক কাজ হবে নতুন এ প্যানেলের।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবুতাহের চৌধুরী,ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুছ মাষ্টার,হযরত এয়াছিনশাহ কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম,ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক নুরুল ইসলাম,মুহাম্মদ ফরিদুল আলম,ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ মনসুর,সাধারন সম্পাদক হাসান মুরাদ রাজু,মুক্তিযোদ্ধা মঞ্চ ইউনিয়ন সভাপতি মুসলিম উদ্দিন কাইচার,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ জাবেদ, সাধারন সম্পাদক মুহাম্মদ রবি,মেডিকেল অফিসার ডাক্তার নেজাম উদ্দিন,সাবেক ইউপি সদস্য শম্বু মজুমদার,মুহাম্মদ শাহাজাহান,নাসির উদ্দিন,মোহাম্মদ তৌহিদ,মাওলানা দিদার,সমাজ সেবক নারায়ন দত্ত,স্বপন দাস,সজল দাস,রাহুল বড়ুয়া,উজ্জল বড়ুয়া।এরপর পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মাহবুল আলমের সঞ্চালনায় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম নবাগত ইউপি সদস্য সরোয়ার উদ্দিন,মুহাম্মদ গিয়াস উদ্দিন,শ্যামল দত্ত,সবুজ বড়ুয়া,মুহাম্মদ আলী,মুহাম্মদ শামসুল আলম চৌঃ,তৌহিদুল আনোয়ার বাবুল,ডাক্তার মুহাম্মদ নুরুল আলম,মুহাম্মদ ফিরোজ,সংরক্ষিত মহিলা সদস্য রুজি আকতার,নারগিছ আকতার,ছেনোয়ারা বেগমের সাথে মতবিনিময় করেন।সকালে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম বেলাল উদ্দিন।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...