বুধবার, ৮ জুলাই ২০২৬

ভোক্তার অভিযান, খাতুনগঞ্জে ২২৫ টাকার আদা হয়ে গেলো ১৮০ টাকা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর। সোমবার এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় যথাযথ মূল্য তালিকা না থাকায় মিতালী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বেশি দামে আদা বিক্রির অভিযোগে আল নুর কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়।

এদিকে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সোমবার বিকেলে সিলগালা করে দেয়া প্রতিষ্ঠান আল নুর কর্পোরেশনের মালিক এবং আদা ব্যবসায়ীরা ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে হাজির হয়। এ সময় তারা সোমবার থেকে প্রতি কেজি ১৮০ টাকা দরে আদা বিক্রি করার প্রতিশ্রুতি দেয়।

ভোক্তা অধিকারের চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ বলেন, আল নুর কর্পোরেশন আদা কেজি প্রতি ২২৫ টাকায় বিক্রি করছিল। তাদের কাছে আদা সংগ্রহের কাগজপত্র চাইলে তারা সঠিকভাবে দেখাতে পারেনি। এজন্য এটি সিলগালা করে দেওয়া হয়েছিল। বিকেলে ব্যবসায়ীরা ১৮০ টাকা দরে আদা বিক্রি করার অঙ্গীকার করলে আল নুর কর্পোরেশন খুলে দেয়া হয়। কাল মঙ্গলবার যথাযথ মূল্যে আদা বিক্রি করা হচ্ছে কি না আবারও তদারকি করা হবে।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...