বুধবার, ৮ জুলাই ২০২৬

নিবেদন শিল্পী সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী ও উমেশচন্দ্র মুৎসুদ্দী সম্মাননা স্মারক প্রদান

- Advertisement -
Single page 1st Paragraph

নিবেদন শিল্পী সংসদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রয়াত বৌদ্ধ জাতীয় নেতা উমেশচন্দ্র মুৎসুদ্দী সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান গত ২৬ মে বিকেল ৫টায় নন্দনকানন ফুলকি একে খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক, বীর মুক্তিযোদ্ধা গেরিলা কমান্ডার ফজল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত।

প্রধান আলোচক ছিলেন পিএইচপি ফ্যামিলীর নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন তরুণ সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক সঞ্চয়ন বড়ুয়া। উদ্বোধকের বক্তব্য রাখেন প্রকৌশলী নেতা ও মহামুনি তরুণ সংঘের সভাপতি প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন যথাক্রমে সাংবাদিক অধীর বড়ুয়া ও প্রাক্তন প্রধান শিক্ষক নীহারেন্দু বড়ুয়া। বাচিক শিল্পী শ্রাবন্তী বড়ুয়া নিপা ও ঐশী মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সঙ্গীত প্রশিক্ষক রূপম মুৎসুদ্দী টিটু। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সৃজন নাথ ভুট্টু, ঐশিকা মল্লিক ফান্টুস, পূজা রায় নিগ্রো, ¯েœহা হাওলাদার, জানকি বড়ুয়া, আদ্রিতা বড়ুয়া, অনন্যা বড়ুয়া বাতাসী, রীমা দত্ত, ত্রিপর্ণা দাশ কৃষ্টি, নবনীতা বড়ুয়া, সুমনা বড়ুয়া মহারানী, দীঘি বড়ুয়া, ঐশী মজুমদার, অবন্তিকা দাশ, প্রাচী মুৎসুদ্দী, সায়ন্তী বড়ুয়া, রমনী মোহন বড়ুয়া, সুজয়া চাকমা।  প্রাক্তন ছাত্রীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশন শিল্পী রিতু দত্ত, রূপী চৌধুরী, পূজা বড়ুয়া, বৈশাখী বড়ুয়া ও শতাব্দী বড়ুয়া। নৃত্য পরিবেশন করেন অবন্তিকা, কৃষ্টি ও সুজয়া চাকমা। একক আবৃত্তি পরিবেশন করেন কবি ও বাচিক শিল্পী শ্রাবন্তী বড়ুয়া নীপা।

সবশেষে শিক্ষা, সমাজ ও মানবিক উন্নয়নে শিক্ষক বিষু কুমার বড়ুয়াকে উমেশচন্দ্র মুৎসুদ্দী সম্মাননা প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...