মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রামিসা হত্যা মামালায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেওয়া ফাঁসির রায় পর্যালোচনা করে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই চূড়ান্ত রায় ঘোষণা করেন। এর ফলে চাঞ্চল্যকর এই শিশু হত্যা মামলায় মূল ঘাতকের সর্বোচ্চ শাস্তিই বহাল থাকল।

এদিন সকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর রায় ঘোষণা শুরু করেন উচ্চ আদালত। এর আগে সোমবার দীর্ঘ শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়েছিল। মঙ্গলবার রায় ঘোষণার সময় এজলাসে উপস্থিত ছিলেন নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। অন্যদিকে, আসামিপক্ষে আইনি লড়াই করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হাফিজুর রহমান খান।

মামলার বিবরণী থেকে জানা যায়, রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি পরিবার নিয়ে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি ফ্ল্যাটে ভাড়ায় থাকতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাস করত ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। শিশু রামিসা ছিল স্থানীয় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৯ মে রামিসাকে পাশবিক নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর ঘরের জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সোহেল রানা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে সোহেলের স্ত্রী স্বপ্নাকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মূল ঘাতক সোহেলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর গত ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর অত্যন্ত দ্রুতগতিতে আইনি প্রক্রিয়া এগিয়ে চলে। গত ২৫ মে অভিযোগপত্র দাখিল, ১ জুন অভিযোগ গঠন এবং ২ জুন মাত্র এক দিনেই ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। বিচারিক প্রক্রিয়া শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিলেন। এবার হাইকোর্টেও সেই সাজা বহাল থাকায় ন্যায়বিচারের পথে আরও এক ধাপ এগিয়ে গেল রামিসার পরিবার।

এই বিভাগের সব খবর

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১)সদস্যরা। এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড...

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের...

মনীষীদের দৃষ্টান্ত অনুসরণ করে নতুন প্রজন্মও একদিন বিশ্বে গৌরবের আসনে আসীন হবে

‘চট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক মনসুর মুসা বলেছেন, আমরা যে চট্টগ্রাম শহরকে একটি ছবির মত শহর হিসেবে দেখে গিয়েছিলাম,...

সর্বশেষ

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে...

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন...

মনীষীদের দৃষ্টান্ত অনুসরণ করে নতুন প্রজন্মও একদিন বিশ্বে গৌরবের আসনে আসীন হবে

‘চট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ...

হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

হজ-২০২৭ সালের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায়...

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...