সীতাকুণ্ডের কৃতিসন্তান, প্রবীণ আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা অসুস্থ ডা: এখলাস উদ্দিনকে দেখতে গেলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (এমপি)। আজ শুক্রবার সকাল ১১ টায় তিনি মেহেদিবাগের বাসায় ডা: এখলাস উদ্দিনকে দেখতে যান। এসময় তিনি আওয়ামী লীগ নেতা ডা: এখলাস উদ্দিনের শারীরিক খোঁজ- খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, ডা: এখলাস উদ্দিনের জামাতা মোহাম্মদ জোবাইর, ডা: এখলাস উদ্দিনের স্ত্রী ও কন্যাসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
পরিবারের পক্ষ থেকে বাংলা একাডেমি থেকে প্রকাশিত কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ রচিত “মোহাম্মদ খালেদ” গ্রন্থটি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রদান করা হয়।

