শনিবার, ২৭ জুন ২০২৬

চসিককে পৌরকরের সাড়ে ৭ লাখ টাকা পরিশোধ ওমরগণি কলেজের

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর ওমরগণি এম ই এস কলেজ পৌরকর বাবদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ৭লাখ ৩১হাজার টাকা পরিশোধ করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাইগারপাসস্থ নগর ভবনে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর হাতে পৌরকরের ৭লাখ ৩১হাজার টাকার চেক হস্তান্তর করেন ওমরগণি এম ই এস কলেজের অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম।

এসময় অন্যান্যদের মধ্যে কলেজের অধ্যাপক বাহার উদ্দিন, মো. জোবায়ের, খোরশেদ আলম, নুরুল আমিন, জেসমিন আক্তার, ববি বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।

চেকগ্রহণকালে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চসিকের আয়ের অন্যতম প্রধানতম খাত হলো পৌরকর। পৌরকরের উপর নগরীর সার্বিক উন্নয়ন কর্মকান্ড নির্ভর করে। এছাড়া সরকারি তহবিল থেকে বিভিন্ন সময়ে থোক বরাদ্দ হিসেবে কিছু টাকা দেওয়া হয়। কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন খাতে প্রতিমাসে বড় অংকের টাকা ব্যয় হয়। তাই বেতনভাতার টাকা ছাড়া অবশিষ্ট টাকা দিয়ে নগরীর অবকাঠামোগত উন্নয়ন, পরিস্কার পরিচ্ছন্নতা ও আলোকায়নের কার্যক্রম চালানো বেশ কষ্টসাধ্য। এমতাবস্থায় নগরীর উন্নয়নের স্বার্থে পৌরকর পরিশোধের বিকল্প কোন পথ নেই। যা নগরবাসীকে উপলব্ধি করতে হবে।

মেয়র বলেন, আমি কোনভাবে নগরবাসীর উপর অন্যায়ভাবে পৌরকর চাপিয়ে দিবোনা। সে সময় ওমরগণি এম ই এস কলেজের শিক্ষকবৃন্দ তাদের কলেজ মাঠের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ, মাঠের উন্নয়ন, ড্রেনের উন্নয়ন ও আলোকায়নের ব্যবস্থা নিতে মেয়রকে অনুরোধ করলে তিনি তা করে দিবেন বলে আশ্বাস দেন। তখন মেয়র প্রতি ওয়ার্ডে খেলার মাঠ তৈরীর পরিকল্পনার কথাও কলেজ শিক্ষকদের জানান।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...