শনিবার, ২৭ জুন ২০২৬

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চট্টগ্রামে বর্ণিল কর্মসূচি

- Advertisement -
Single page 1st Paragraph

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবং মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন বর্ণিল কর্মসূচি গ্রহণ করেছে। স্বাধীনতার এই দিনটিকে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর করতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নানা কর্মসূচি।

জানা যায়, দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবারের মত আসল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। তাই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে গ্রহণ করা হয়েছে নান্দনিক বর্ণিল কর্মসূচি। বিকাল বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখস্থ শেখ রাসেল চত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি।

এরপর সন্ধ্যা ৬টায় নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে বিজয়ের আতশবাজি ও লেজার শো করা হবে। দিবসের মূল কর্মসূচি শুরু হবে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে। একই সময়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ সময় সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একটি জাতির জন্য অন্যতম স্মরণীয় দিন। তাই আমরা দিনটিকে অনন্যতায় সাজিয়ে স্মরণে রাখতে চাই। এ জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় আমরা সকল শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...