শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা শাড়ি-লেহেঙ্গার চালান আটক

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের কলকাতা থেকে সোডা অ্যাশের ঘোষণায় শাড়ি-লেহেঙ্গা আমদানি করে ১ কোটি ৪১ লক্ষ টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।

সোমবার (১০ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর (অডিট, ইনভেস্টিগেশন ও রিসার্চ) শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।

জানা গেছে, ফেনী সদরের সওদাগর পট্টি এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান আজিজ এন্টারপ্রাইজ ভারত থেকে বন্ড সুবিধার আওতায় এক কনটেইনার সোডা অ্যাশ আমদানি করে। উক্ত তথ্যের ভিত্তিতে কন্টেনারটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এসময় সোডা অ্যাশের পরিবর্তে ১২,৫৫০ পিস বেনারসি ভারতীয় শাড়ি, ১,১৩৯ পিস জর্জেট শাড়ি, ৪০৩ পিস লেহেঙ্গা পাওয়া যায়। ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার আনুমানিক রাজস্বের পরিমাণ ১ কোটি ৪১ লক্ষ টাকা প্রায়। কাস্টম হাউসের এআইআর শাখার তড়িৎ প্রচেষ্টায় চালানটিতে মিথ্যা ঘোষণার মাধ্যমে প্রায় ১ কোটি ৪১ লক্ষ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা রোধ করা সম্ভব হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার বিপুল ক্রেতা চাহিদা থাকায় রাজস্ব ফাঁকির মাধ্যমে অধিক মুনাফার উদ্দেশ্যে পণ্যচালানটি আমদানি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্বল্প মূল্যের সোডা অ্যাশের পরিবর্তে মিথ্যা ঘোষণায় উচ্চ মূল্যের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আমদানি করায় বিপুল বৈদেশিক মুদ্রা মানিলন্ডারিং করায় আমদানিকরক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কাস্টমস এক্ট, ১৯৬৯ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কাস্টম কর্মকর্তারা।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...