রবিবার, ২৮ জুন ২০২৬

সন্দ্বীপের প্রতিটি হিন্দু পাড়া গ্রামীন সংস্কৃতি চৈত্রের ঢাকি ও সন্যাসে মুখরিত প্রতিদিন 

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপের প্রতিটি হিন্দু পাড়ার দিন ও রাতকে মুখরিত করে তুলছে বাংলার প্রাচীন ধর্মীয় সংস্কৃতি সন্যাস বা চৈত্রের ঢাকির দল ও মুখোশ ঢাক।প্রতিদিন রাত্রে বিভিন্ন মুখোশ লাগিয়ে সঙ সেজে বিভিন্ন দেবদেবীর লীলা প্রদর্শন বা অশুভ শক্তিকে বিনাসের দৃশ্যকে মঞ্চায়ন বা উপস্থাপন করা হচ্ছে চমৎকার আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে । তার মধ্যে রয়েছে দিনের বেলা সন্যাস বা সাদা ঢাক এবং রাত্রী কালীন দেবী দুর্গার অসুর বধ,রাধা কৃষ্ণের লীলা, কালির ঢাক ও রাম রাবনের যুদ্ধের কাহিনী।এ সমস্ত কিছু দেখতে রাত বিরাতে শতশত নারী পুরুষ ও ছেলে মেয়েরা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে জড়ো হয়।এবং রাত কাটিয়ে দেয় তাদের পিছু হেঁটে। দিনের বেলা সাদা ঢাক বা সন্যাসে প্রায় ১৫-১৬ জনের দল একই রকম পোষাকে নেচে নেচে বিভিন্ন ভক্তিমুলক গান পরিবেশন করেন ।

রাত্রী বেলায় একেকজন বাঘ,হনুমান,রাক্ষস,বৃদ্ধ,বৃদ্ধা,পাগলা, পাগলি সাজে। আবার কেউ কেউ কার্তিক,গনেশ,লক্ষি,স্বরস্বতি ,রাক্ষস,মহাদেব সহ বিভিন্ন দেব দেবীর রুপে বর্নাঢ্য সাজে সেজে দলবদ্ধ হয়। সে মুখোশ লাগিয়ে বিভিন্ন অশুভ শক্তিকে বিনাসের জন্য যুদ্ধ করার অভিনয়ের মাধ্যমে অসুর বা অশুভ শক্তিকে বধ করার দৃশ্য দেখানো হয়। এবং দুর্গতি নাশিনী দুর্গা ও কালি মায়ের স্তব স্তুতি ও প্রার্থনা করতে থাকেন। অনেকে মুখোশ লাগিয়ে বিভিন্ন পশুর রুপ ধরে এমন অভিনয় করেন যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের কাছে সেটা বাস্তব রুপে ধরা দেয়। তাই আনন্দের পাশাপাশি অনেকে ভয়ও পেতে থাকে। পরে অভিনয় শেষে তাদের মুখোশ খুলে বাচ্চাদের আদর করে প্রকৃত রুপটা দেখানোর পর বাচ্চাদের বোকামীর ভীতি কাটতে থাকে।

আর এ সমস্ত দৃশ্য দেখে সকলে ব্যতিক্রম আনন্দ উপভোগ করে টাকা ও চাল উপহার দেন প্রনামী হিসেবে। সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয় এলাকার ঢাকির দলের সদস্যদের সাথে আলাপ করে জানা যায় এ বছর ইয়াংদের মধ্য এ সমস্ত সন্যাস বা ঢাকি প্রদর্শনের প্রবনতা বেড়েছে তাই অনেক গুলো দল মাঠে নেমেছে এবার।ছোট ছোট বাচ্চারাও নেমে পড়ছে এই সন্যাস প্রদর্শনে। এতে হারিয়ে যাওয়া গ্রামীন ঐতিহ্য পুনঃরুদ্ধার বা আগের জায়গায় ফিরে আসছে বলে অনেকে মনে করছেন। তাই এটিকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন তারা। অনেকে বলছেন এসব দলগুলোকে পৃষ্ঠপোষকতা করে টিকিয়ে রাখার কথাও।চৈত্রের শেষ দিন মহাদেব পুজার মাধ্যমে সমাপ্ত হবে এটি। সে পর্যন্ত প্রতিটি বাড়িতে বাড়িতে প্রদর্শিত হবে এ সন্যাস।

এই বিভাগের সব খবর

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে রূপকথার যাত্রা আরও দীর্ঘায়িত করেছে। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

সর্বশেষ

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...