শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কেমিক্যাল মিশিয়ে সেমাই তৈরি, ডায়মন্ড ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

অস্বাস্থ্যকর পরিবেশে এবং কেমিক্যাল মিশিয়ে সেমাই তৈরি করায় ডায়মন্ড সেমাই ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া মূল্য তালিকা না থাকায় দুই গরুর মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার (৫ এপ্রিল) নগরের চাক্তাই এলাকায় এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ সাংবাদিকদের জানান, ঈদ সামনে রেখে সেমাই তৈরি হচ্ছিল বিভিন্ন কারখানায়।

বুধবার অভিযানে এসে ডায়মন্ড সেমাই ফ্যাক্টরিতে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে। এছাড়া এসব সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে অননুমোদিত কেমিক্যাল। আবার প্যাকেটের গায়েও ছিল না মূল্য। তাই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

এছাড়া তুলাতলি জামাই বাজারে দুটি মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

অভিযানে সহযোগীতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেবনাথ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...