শুক্রবার, ২৬ জুন ২০২৬

সন্দ্বীপে পর্যটকদের আকর্ষণ করতে নতুন চর ও সাগরের সঙ্গম স্থলে তৈরি হচ্ছে স্বাধীন ফুড এন্ড প্লে গ্রাউন্ড

- Advertisement -
Single page 1st Paragraph

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সন্দ্বীপের পশ্চিম পাশে জেগে উঠা নতুন চর ও সাগরের সঙ্গম স্থলে বিনোদন প্রেমী ও ভ্রমন পিপাসু মানুষের ভীর বাড়ছে দিন দিন।শীত ঘনিয়ে আসার সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমন পিয়াসীরা প্রস্তুতি নিচ্ছেন সন্দ্বীপ ভ্রমনের।আর সন্দ্বীপ ভ্রমনের মুল আকর্ষন স্থল এখন সন্দ্বীপের পশ্চিম পাশে ব্লক বেড়িবাঁধ সংলগ্ন নতুন চর।সেই ব্লক বেড়িবাঁধ সংলগ্ন জেগে উঠা চরকে আরো আকর্ষনীয় করতে প্রস্তুতি নিয়েছেন এক তরুন উদ্যোক্তা মোঃ শাহাদাত হোসাইন। তিনি রহমতপুর বেড়িবাঁধের বাহিরে অতি শিঘ্রই উদ্বোধন করতে যাচ্ছেন স্বাধীন ফুড এন্ড প্লে গ্রাউন্ড নামে মনোমুগ্ধকর একটি প্রতিষ্ঠান।যা পুরোটা পরিবেশ সন্মত ও ইকো সিষ্টেমকে মাথায় রেখে প্রস্তুত করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা শাহাদাৎ হোসেন জানান এখানে বিভিন্ন প্রকার দেশী বিদেশী খাবারের বৈচিত্রতা থাকবে । থাকবে শিশু ও যুবাদের খেলার জন্য দারুন একটি মাঠ, এছাড়াও পাশে থাকবে নিরিবিলি বসার জায়গা ও নারী ও পুরুষদের জন্য স্যানিটেশন ব্যবস্থা সহ কৃত্রিম একটি লেক এবং নিরাপত্তা ব্যবস্থা সহ আরো অনেক কিছু।প্রতিষ্ঠানটি রাত ৮ অবধী খোলা থাকবে। মাঝে মাঝে থাকবে ফুটবল ও ক্রিকেট টিমের আয়োজন, যাতে যুবকরা শরীর চর্চার পাশাপাশি মাদক ও খারাপ চিন্তা থেকে দূরে থাকবে, শিশুদের জন্য থাকবে দোলনা , নাগর দোলা সহ শিশুদের খেলনা সামগ্রী। নির্ধারিত এলাকাটি থাকবে ধুমপান মুক্ত ও পরিচ্ছন্ন।
তিনি বলেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যাতে সন্দ্বীপ বাসীকে ভালো কিছু উপহার দিতে পারি। তবে তার জন্য প্রয়োজন সামাজিক মুক্ত বুদ্ধির চর্চা যারা করেন বা শুশীল সমাজ ও রাজনৈতিক প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা।
স্থানীয়দের ধারনা বিনোদন বঞ্চিত সন্দ্বীপিরা একটু প্রশান্তির ছোঁয়া পেতে নিশ্চিত সেখানে ছুটবে দলে দলে পরিবার পরিজন নিয়ে। তবে এ রকম আরো ২/১ জন উদ্যোক্তা এগিয়ে এসে হরিশপুর এবং পৌরসভা সীমানায়ও করতে পারেন এমন ব্যবস্থা তাহলে বিদেশী পর্যটকের সংখ্যাও বাড়বে।

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...