শুক্রবার, ২৬ জুন ২০২৬

কাট্টলীতে একই ভবনের বারবার বিস্ফোরণ

এক পরিবারের ৬ জন দগ্ধ, ১ জনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় মরিয়ম ভিলা নামের ভবনটি এখন যেন অভিশপ্ত একটি ভবনে পরিণত হয়েছে। গত বছরের এই নভেম্বর মাসেই একই ভবনের ৬ তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণে নিহত হয়েছিল ৩ জন, দগ্ধ হয়েছিলো আরো ৬জন। আর সেই একই ভবনের একই ফ্ল্যাটে আবারো বিস্ফোরণের ঘটনা ঘটলো সোমবার। এবার একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে। আহতদের মধ্যে সাজেদা বেগম (৪৮) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত অন্যরা নিহত সাজেদা বেগমের ছেলে সানি (২৯) স্বাধীন (১৭) ও জীবন (১৫), পরিবারের কনিষ্ঠতম মেয়ে সন্তান মাহি (১০) ও বড় ছেলের স্ত্রী দিলরুবা (২৪)। তাদের আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

জানা যায়, বিস্ফোরণে দগ্ধ কাট্টলীর বাসিন্দা সাজেদা বেগম মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিটের প্রধান সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ। সাজেদা বেগমের শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়।

এদিকে ছোট মেয়েটির শরীরের ১০শতাংশ পুড়ে গেছে, ছেলেদের মধ্যে ছোট দুজনের অবস্থাও আশংকাজনক। বড় ছেলের বার্ণ অন্যদের তুলনায় কিছুটা কম এবং তার স্ত্রী টয়লেটে ছিলেন বলে আগুন থেকে বেঁচে গেছেন। তবে তার মুখমন্ডলও আগুনের তাপ ও আচে ঝলসে গেছে। এই বিস্ফোরণের সময় পরিবারের ৮ সদস্যের মধ্যে ৭ জন বাসায় ছিলেন। কিন্তু মেজো ছেলের যে কক্ষে বিস্ফোরণ ঘটেছে সেই কক্ষের বাইরে অন্য কক্ষের বাথরুমে ছিলেন যার কারণে শুধুমাত্র সে একাই সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই গ্যাসের লাইনে লিকেজ থাকায় ঘরে গ্যাস জমে যায় এবং এক পর্যায়ে মশা মারার বৈদ্যুতিক ব্যাট থেকে স্পার্ক হয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গত সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্য থেকে বড় ছেলে সানি (২৯) এর ভাষ্যমতে, গত কদিন যাবৎ তাদের ঘরে গ্যাসের গন্ধ পাচ্ছিলেন। বিশেষত সানি জানতেন যে ,এর আগেও একই বিল্ডিং এর একই ফ্লাটে অগ্নিকাÐের একটি ঘটনা ঘটেছিল, তাই তিনি গ্যাসের গন্ধ পাওয়ার ব্যাপারটি লক্ষ করে ৩-৪ দিন আগে বাড়ির কেয়ারটেকারকে বখতিয়ারকে জানান। আহত সানির ভাষ্যমতে, বাড়ির কেয়ারটেকার ঘরে এসে চেক করে গেলেও এই ব্যাপারে কোন পদক্ষেপ নেননি বরং নিজে সিগারেট জ্বালিয়ে ভাড়াটিয়াদের আশ্বস্ত করেন যে গ্যাস লিক হচ্ছে না। কারণ গ্যাস লিক হলে সিগারেটের আগুনের সংস্পর্শে এসে আগুন ধরে যেতে পারতো। এতে করে সানিরা আশ্বস্ত হন। এরপর ৩-৪ দিন সময় অতিবাহিত হয় এবং সোামবার ঘটনার রাতে পরিবারে সবাই বড় ছেলে সানির রুমে বসে টিভি দেখে ও রাতের খাবার খায়। খাওয়া শেষে হটাৎ প্রতিদিনের মতই পরিবারের ছোট মেয়ে মাহী ঘুমোনোর আগে মশা মারার জন্য ইলেক্ট্রিকের ব্যাটের সুইচে চাপ দেয়ার সাথে সাথেই স্পার্ক করে উঠলো, সেই স্পার্ক এর সাথে সাথে পুরো ঘর বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো। আওয়াজের সাথে সাথে ঘরের সকল দরজা জানালা ভেঙে টুকরো টুকরো হয়ে গেলো, এবং দাউ দাউ করে আগুনের শিখা ছড়িয়ে পড়লো চারিদিকে। তারপর তারা কিভাবে ৬ তলা থেকে নিচে নেমে এসেছেন তার বর্ণনা করতে পারেননি। সানি আরও বলেন, ঘটনার রাতে বাইরের আবহাওয়া ঠান্ডা মনে হচ্ছিলো দেখে তারা পুরো ঘরের সব দরজা জানালা বন্ধ করে রেখেছিলেন। তার মতে গোটা ঘরের সকল দরজা জানালা বন্ধ ছিলো বলেই গ্যাস জমে আটকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান ডাঃ রফিক উদ্দিন আহমেদ জানিয়েছেন, “অগ্নিদগ্ধ ৬ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক, তাদের ৭ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বার্ন হয়েছে”।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার অফিসার ইনচার্জ জানান, “প্রাথমিকভাবে জানা গেছে, ওই বাসায় গ্যাসের চুলায় লিকেজ ছিলো। রাতে মশা মারার বিদ্যুতিক ব্যাট চালু করতেই সেখানে আগুন লেগে যায়”।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, ১ নভেম্বর রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে হটাৎ উত্তর কাট্টলী এলাকায় মরিয়ম ভিলার আশপাশের বাড়ি ঘরের দরজা জানালা সব কেঁপে উঠে। কি হলো কিছু বুঝে উঠতে না উঠতে সামনের রাস্তা থেকে মানুষের চিৎকার চেচামেচির আওয়াজ ভেসে আসার শব্দ পাওয়া যায়। ঘর থেকে দৌড়ে বের হতে হতে দেখি আহত পরিবারের সদস্যরা নিচে রাস্তায় নেমে এসেছেন। রাস্তায় প্রচুর মানুষের ভীড় জমে গেছে ততক্ষণে। গৃহকর্ত্রী সাজেদা বেগমের অবস্থা খুবই গুরুতর মনে হচ্ছিলো। এমনকি তার পরনে কোন কাপড় চোপড় ছিলোনা। কে বা কারা একটি চাঁদর জড়িয়ে দিয়েছিলেন তার গায়ে। রাস্তায় সৌভাগ্যবসত একটি লেগুনা জাতীয় ১০ সিটের মাহিন্দ্রা গাড়ি পেয়ে সাথে সাথে আহত সকলকে গাড়িতে তুলে দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিই। এলাকাবাসীদের অনেকেই আহতদের সাথে হাসপাতালে ছুটে যান। পরে উক্ত বাড়ির মালিকও হাসপাতালে উপস্থিত হন। বাড়ির মালিক এলাকাবাসীদের সাথে কথা বলে আহতদের জন্য কিছু ঔষধ পত্র কিনে দিয়ে সরে যান।
পরবর্তীতে আকবর শাহ থানার তদন্তকারী কর্মকর্তা ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা তদন্তে আসলে আহতদের মধ্য থেকে সানি (২৯) তদন্ত কর্মকর্তাদের দুর্ঘটনার বিবরণ দেন।

পরিবারের কর্মক্ষম ব্যক্তিদের প্রায় সকলেই অগ্নিদগ্ধ। তাদের মত দিন এনে দিনে খাওয়া মানুষের সংসারে এইটা মস্তবড় হিমালয়সম বিপদ। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে তাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন।
৮ সদস্যের পরিবারের কর্তা জামাল শেখ, সাগরিকা শিল্প এলাকার একটি শিল্প প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড এর চাকরি করেন। ঘটনার সময় তিনি চাকরিতে কর্মরত ছিলেন। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করার পর জামাল শেখ খবর পেয়ে হাসপাতালে হাজির হন। তিনি কিংকর্তব্যবিমূড় হয়ে আছেন। তার দু চোখে শুধু হাহাকার । সব হারানোর বেদনা নিয়ে তিনি শূণ্যে তাকিয়ে আছেন।
যদিও এই ব্যাপারে কথা বলার জন্য সরেজমিনে গিয়েও বাড়িওয়ালা মমতাজ সওদাগরকে খুঁজে পাওয়া যায়নি।তার ব্যক্তিগত মুঠোফোনে বারবার কল করেও ফোন বন্ধ পাওয়া গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার সাথে যোগাযোগ করতে পারেনি।

উল্লেখ্য, গত বছরের ৮ই নভেম্বর একই বিল্ডিংয়ের একই ফ্ল্যাটে গ্যাসের লাইন লিকেজ হয়ে অন্য একটি পরিবারের ৯ জন দগ্ধ হয়, এদের মধ্যে মৃত্যু হয় ৩ জনের। ঐ সময়ে তদন্তের পর ১৭ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছিল বাড়িওয়ালাকে। এমনকি গত বছর উল্টো ভাড়াটিয়াদেরকেই দোষ দিয়েছিলেন এই বাড়িওয়ালা মমতাজ সওদাগর।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের দাবী, বাড়িওয়ালা ইচ্ছাকৃতভাবেই এই গ্যাসের লিকেজটি সারাননি। তার অসতর্কতার কারণেই বারবার এতগুলো মানূষের প্রানহানী হয়েছে এবংআজ অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালের বেডে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি...

সর্বশেষ

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...