শুক্রবার, ২৬ জুন ২০২৬

কামরুল আহছান জনতা ব্যাংকের নতুন ডিএমডি

- Advertisement -
Single page 1st Paragraph

মোঃ কামরুল আহছান পদোন্নতি পেয়ে ০২ নভেম্বর ২০২১ তারিখে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। এরআগে তিনি চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জিএম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোঃ কামরুল আহছান ১৯৬৪ সালে ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলাস্থ উদরাজপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ডাঃ জামাল উদ্দীন আহমেদ এবং মাতা মরহুম বেগম কামরুজ্জামান হাসিনা। তিনি সোনাগাজী মোহাম্মদ সাবের পাইলট হাই স্কুল থেকে এসএসসি, সরকারী হাজী মোঃ মুহসীন কলেজ চট্টগ্রাম থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এর ডিপ্লোমেট এসোসিয়েট। জনাব মোঃ কামরুল আহছান ১৯৮৮ সালে সিনিয়র অফিসার পদে যোগদানের মাধ্যমে জনতা ব্যাংক এ ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি জনতা ব্যাংক লিঃ এর মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ কর্পোরেট শাখা প্রধানসহ এরিয়া প্রধান ও বিভাগীয় প্রধানের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। পদোন্নতি পূর্ববর্তী তিনি অত্যন্ত দক্ষতা এবং সুনামের সহিত চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে বিশিষ্ট ব্যবসায়ীসহ সর্ব স্তরের গ্রাহকদের আস্থা অর্জন করেছেন। মোঃ কামরুল আহছান দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন এবং ব্যাংকিংজ্ঞান সমৃদ্ধ করেন। তাঁর সুদীর্ঘ কর্মজীবনে তিনি সততা, মেধা-প্রজ্ঞা এবং নিষ্ঠার মাধ্যমে ব্যাংকিং সেক্টর তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছেন। তাঁর সুনিপুণ দক্ষতা আর গতিশীল নেতৃত্বে জনতা ব্যাংকের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আমরা দৃঢ় বিশ্বাসী।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি...

সর্বশেষ

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...