মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নিখোঁজের ৩ দিন পর চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজের ৩ দিন পর চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সোয়া ৯টায় হালিশহরের আনন্দবাজার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে ২৮ মার্চ (মঙ্গলবার) চীনা প্রকৌশলী ঝাং মিংইয়ান (৪৩) নিখোঁজ হন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) উপ-সংরক্ষক ক্যাপ্টেন মো. ফরিদুল আলম বলেন, বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অনুসন্ধান দল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার করে। তিনি চীনা জাহাজ এমভি ক্যাং হুয়ানের প্রধান প্রকৌশলী ছিলেন। গত ২৮ মার্চ জাহাজটির ১৬ নাবিক লাইফবোট ড্রিল করার সময় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্টের জন্য নিহতের মরদেহ শিপিং এজেন্টের মাধ্যমে হালিশহর থানায় নিয়ে যাওয়া হবে। পরে তার মৃত্যুর ঘটনায় জিডি করা হবে।

এই বিভাগের সব খবর

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন। সোমবার স্থানীয়...

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন স্বৈরাচারবিরোধী মিছিলে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের এই আত্মত্যাগ...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি হসপিটালের সামনে একটি পুরনো চাঁদের গাড়ি নামে পরিচিত ফোর হুইলার জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

সর্বশেষ

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত...

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ...

সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না : চিটাগাং চেম্বার সভাপতি

নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় মার্কেট বা শপিংমলের ছাদে সৌরবিদ্যুৎ...

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ...