বুধবার, ৪ নভেম্বর ২০২৬

রোটারি জেলা গভর্ণর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমান সংবর্ধিত

- Advertisement -
Single page 1st Paragraph

রোটারি জেলা ৩২৮২ বাংলাদেশের গভর্ণর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমানকে চট্টগ্রাম এরিয়ার সকল রোটারি ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়ছে। গত ১৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ফেনী, চাঁদপুরসহ বিভিন্ন অঞ্চলের প্রায় ৪৫০জন রোটারিয়ান উপস্থিত ছিলেন।

সংবর্ধনা কমিটির চেয়ারম্যান ও লে.গভর্ণর মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও এডিশনাল গভর্নর পিপি আজিজুল বারী চৌধুরী জিন্নাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গভর্ণর আবু ফয়েজ খান চৌধুরী, সংবর্ধিত অতিথি ডিজিএন ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান, পিডিজি এম.এ আউয়াল, পিডিজি আবদুল আহাদ, পিডিজি দিলনাশীন মোহসেন, গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী, ডিএফএল মুনমুন আফরোজ, পিডিএফএল খালেদা আবিদ আউয়াল, পিডিএফএল রোজি আহাদ, পিডিজিএম ডাঃ আবু আইয়ুব হামিদ,এফডিএফএল পিপি সামিনা ইসলাম, এফডিএফজি পিপি জিয়াউদ্দিন চৌধুরী, ডিস্ট্রিক্ট সেক্রেটারি জালাল উদ্দিন বাবলু, পিপি জসিম উদ্দিন চৌধুরী, পিপি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, পিপি আলী হোসেন আকবর আলী, পিপি প্রফেসর ডা. ইমরান বিন ইউসুফ, পিপি প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, পিপি ইঞ্জিনিয়ার মোঃ হারুন, পিপি ওসমান গনি মনছুর, পিপি জাহাঙ্গীর আলম খান, পিপি মাহফুজুল হক, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি সানিউল ইসলাম, এডিশনাল লে.গভর্ণর আবু হাসনাত চৌধুরী, জোনাল কো-অর্ডিনেটর পিপি মোঃ আকবর হোসেন, ও পিপি জাহেদা আক্তার মিতা, ডেপুটি গভর্ণর আসাদুল হক, পিপি ডাঃ বিদ্যুৎ বড়–য়া সহ চট্টগ্রাম এরিয়া ডেপুটি গভর্ণর, এসিটেন্ট গভর্ণর, বর্তমান ও সাবেক ক্লাব সভাপতি বক্তব্য রাখেন।

সংবর্ধনার জবাবে ডিজিএন ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান বলেন, রোটারি বিশ্বব্যাপি ১১৬ বৎসর যাবত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধরণের একটি বিশ্বের সর্ববৃহৎ সেবামূলক সংস্থার জেলা গভর্নর নির্বাচিত হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সেই সাথে অত্র জেলার সকল রোটারিয়াানবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরো বলেন, রোটারিয়ানরা সর্বদা নিজেদের মধ্যে বন্ধুত্বের অবস্থা সৃষ্টির মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আনন্দ পান। বাংলাদেশে তথা রোটারি ৩২৮২ এর সকলে একটি পরিবারের সদস্য। এই বৃহৎ পরিবারের সেবার আলোয় সমাজ তথা মানুষের কল্যাণে আজীবন নিজেকে উৎসর্গিত করতে চাই।

এই বিভাগের সব খবর

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে কারখানার উৎপাদন সচল রাখতে এবং বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের...

সর্বশেষ

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে...

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর...