সোমবার, ২৯ জুন ২০২৬

কাস্টমসের ১২৪ লট পণ্য নিলামে উঠবে ১৭ অক্টোবর

- Advertisement -
Single page 1st Paragraph

টয়োটা ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জ, ভক্সওয়াগনসহ জাপানি ও ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের একাধিক গাড়ি নিলামে তুলবে চট্টগ্রাম কাস্টমস। আগামী ১৭ অক্টোবর, রোববার চট্টগ্রাম ও ঢাকায় একযোগে ১২৪ লট পণ্যের নিলাম অনুষ্ঠিত হবে। সরকারি নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স কে এম করপোরেশন প্রতিবারের মতো এ নিলাম পরিচালনা করছে। মঙ্গলবার (১২ আক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার আলী রেজা হায়দার।
তিনি বলেন, আগামী ১৭ অক্টোবর চট্টগ্রাম ও ঢাকায় একযোগে ১২৪ লট পণ্যের নিলাম অনুষ্ঠিত হবে। আরও কিছু যুক্ত করার চেষ্টা করছি। রোববার থেকে নিলামের দরপত্র ও ক্যাটালগ বিক্রি শুরু হয়েছে। আগামী ১৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, মোংলা কাস্টম হাউস, ঢাকা (দক্ষিণ) শুল্ক, আবগারি ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে টেন্ডার বক্সে দরপত্র জমা দিতে হবে। সব নিয়ম মেনে বন্দরের জট এড়াতে এসব পণ্য নিলামে তোলা হচ্ছে।
নিলামের ক্যাটালগ থেকে জানা যায়, এবার নিলামের গাড়িগুলোর মধ্যে রয়েছে- ৬ কোটি ১৯ লাখ ৫ হাজার ৮৭২ টাকা মূল্যের সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার, ১ কোটি ২৪ লাখ ৬ হাজার ৫৬০ টাকার একটি থ্রি হুইলার গাড়ি, ১ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার একটি জার্মানির ভক্সওয়াগন কার, ৭১ লাখ ৪৯ হাজার ১১৯ টাকা মূল্যের কালো রঙের একটি মার্সিডিজ বেঞ্জ, ৫১ লাখ ৭৬ হাজার ৪১ টাকা মূল্যের ডিথ্রিএস মডেলের একটি ভারতীয় গাড়ি, ৩১ লাখ ২৫ হাজার ৪৩৫ টাকার সাদা রঙের জাপানি প্রাইম মুভার, ২৯ লাখ ৮২ হাজার ৯১৯ টাকা মূল্যের হলুদ রঙের প্রাইম মুভার, ২৩ লাখ ৭৮ হাজার ৭৬২ টাকা মূল্যের জাপানি টয়োটা মাইক্রোবাস, ২১ লাখ ৩৩ হাজার ৮৫৬ টাকা মূল্যের সাদা রঙের নিশান মাইক্রোবাস রয়েছে।
তাছাড়া নিলামে উঠছে ৭১ লাখ ৯৮ হাজার ৩০৪ টাকার নিশান এটলাস পিকআপ ভ্যান, ১৭ লাখ ৭০ হাজার ৬৩০ টাকার জাপানি প্রভোক্স গাড়ি, ১১ লাখ ২৬ হাজার ১১৫ টাকা মূল্যের টয়োটা কেএম-৭০ মডেলের জাপানি সাদা রঙের গাড়ি, ২০ লাখ ৩০ হাজার ৬৯ টাকা মূল্যের টয়োটা এনজেডই-১৪১ মডেলের সিলভার কালারের জাপানি গাড়ি, ২ লাখ ১৭ হাজার ৫ টাকা মূল্যের সাদা রঙের স্কুটার, ৭৯ লাখ ৮১ হাজার ৪৫৬ টাকার ক্রেন, ৬৩ লাখ ৩৪ হাজার ৪৮৯ টাকার হলুদ কালারের একটি জাপানি ক্রেন, ৩৪ লাখ ৪৮ হাজার ৭৭৭ টাকার হলুদ কালারের চায়নিজ ক্রেন ও ১ কোটি ৭৩ লাখ ৮৫ হাজার ১২১ টাকার টাগ বোর্ড।
নিলামে উঠছে ভারতের পেগিও এপিই সিটি মডেলের ৪০টি সিএনজি গাড়ি। নিলামে গাড়ি ছাড়াও ১২৮ লটের মধ্যে অন্যান্য লটে আছে বিপুল পরিমাণে ফেব্রিক, টেক্সটাইল কেমিক্যাল, ড্রাগন ফল, জুস, কসমেটিকস, সালফিউরিক এসিড, ভিনেগার, হ্যান্ড স্যানিটাইজার, বাইসাইকেল পাটর্স, খেঁজুর, চশমার ফ্রেম, গাড়ির পার্টস, সাইকেলের পার্টস ও বিভিন্ন ধরণের জুতা।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...