সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ২০ অক্টোবর জসনে জুলুসে নেতৃত্ব দিবেন সৈয়্যদ সাবির শাহ

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ২০ অক্টোবর চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) জশনে জুলুসে নেতৃত্ব দিবেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের হজরত সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। ১৯৭৪ সাল থেকে আনজুমানের ব্যবস্থাপনায় চট্টগ্রামে জশনে জুলুস বের হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আগামী ২০ অক্টোবর সকাল ৮টায় মুরাদপুরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে জশনে জুলুস বের হবে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও জুলুসে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করা যাচ্ছে । বৈশ্বিক মহামারি করোনার কারণে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্বারোপ করা হবে। চট্টগ্রামের বাইরের জেলাগুলো থেকে জুলুসে অংশ গ্রহণ নিরুৎসাহিত করা হবে। গাউসিয়া কমিটি বাংলাদেশকে নিজ নিজ জেলা সদরে ২০ অক্টোবর জুলুস আয়োজনের জন্য বলা হয়েছে।
আনোয়ার হোসেন বলেন, ১২ রবিউল আউয়াল (২০ অক্টোবর) সকাল ৮টায় চট্টগ্রামের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস শুরু হয়ে বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ, অলিখাঁ মসজিদ, চকবাজার, প্যারেড মাঠের উত্তর-পূর্ব পাশ, চন্দনপুরা, সিরাজউদ্দৌলা সড়ক, দিদার মার্কেট, দেওয়ান বাজার, আন্দরকিল্লা, মোমিন রোড, কদম মোবারক, চেরাগি পাহাড় মোড়, চট্টগ্রাম প্রেস ক্লাব, জামালখান, কাজীর দেউড়ি, আলমাস-ওয়াসা, জিইসি, ২ নম্বর গেইট ঘুরে পুণরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে ফিরবে। সেখানে মিলাদ মাহফিল, জোহর নামাজ ও দোয়া-মোনাজাত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি মুহাম্মদ সামশুদ্দীন, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি কাজী সামশুর রহমান, জামেয়ার চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ দিদারুল ইসলাম, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, মাওলানা আবদুল্লাহ, সাবের আহমদ প্রমুখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...