বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্দর-পতেঙ্গা এলাকায় হাসপাতাল হচ্ছে

- Advertisement -
Single page 1st Paragraph

পতেঙ্গা-হালিশহর এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী অত্র এলাকায় হাসপাতাল প্রতিষ্ঠায় স্থানীয় সাংসদ এম. এ. লতিফ’র আবেদনের প্রেক্ষিতে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ইপিজেড এলাকায় বেপজার নারী প্রজেক্টকে হাসপাতালে রূপান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। দেশের মানুষের মৌলিক চাহিদাপূরণে জাতির পিতার মত প্রধানমন্ত্রী যে সর্বদা সচেষ্ট অত্র এলাকায় হাসপাতাল স্থাপনের পদক্ষেপ তারই বহিঃপ্রকাশ। জনস্বার্থে স্থানীয় সাংসদের আবেদনে সাড়া দিয়ে শ্রমিক অধ্যুষিত ইপিজেড-পতেঙ্গা এলাকায় বহুল প্রত্যাশিত হাসপাতালের ঘোষণায় এম. এ. লতিফ এমপি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। তিনি চট্টগ্রাম-১১ আসনের জনগণের পক্ষে জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর ঘোষণার পর ১০ অক্টোবর এম. এ. লতিফ এমপি হাসপাতালের জন্য নির্ধারিত এলাকা বেপজার নারী প্রজেক্ট পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন-বেপজা কর্তৃক ১২৮ কোটি টাকা ব্যয়ে ৫ একর জায়গার উপর বেপজার নারী প্রজেক্টকের আওতায় নির্মিত অব্যবহৃত ভবনগুলোকে হাসপাতালে রূপান্তরের বিষয়টি দেশরতœ শেখ হাসিনার সুনিপুণ দেশ পরিচালনায় দূরদর্শীতার পরিচয় বহন করে। তিনি অত্র এলাকায় হাসপাতাল প্রতিষ্ঠায় শুধু পতেঙ্গা-হালিশহর জনগণই নয় কর্ণফুলী টানেলের সুবাধে আনোয়ারা-বাঁশখালীর জনগণও উপকৃত হবেন বলে অভিমত ব্যক্ত করেন। এম. এ. লতিফ এমপি গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রীর নির্দেশ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক সহযোগিতা প্রত্যাশা করেন। এম .এ লতিফ এমপি বর্তমান শেখ হাসিনা সরকারের জনকল্যাণে গৃহীত সকল পদক্ষেপ বাস্তবায়ন, সরকারের সফলতা ও শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য উপস্থিত সকলকে নিয়ে মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া করেন। ইপিজেড এলাকায় হাসপাতাল স্থাপনে এম. এ. লতিফ এমপি’র আন্তরিক প্রচেষ্টার জন্য চট্টগ্রাম-১১ আসনের জনগণ এমপি মহোদয়কে ধন্যবাদ জানান। হাসপাতালের এলাকায় পরিদর্শনকালে এম. এ. লতিফ এমপি’র সাথে আরো উপস্থিত ছিলেন কর্নফুলী ইপিজেড’র মহা-ব্যবস্থাপক এনামুল হক, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, সদস্য কামরুল হাসান ভুলু, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব সালেহ আহম্মেদ চৌধুরী, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ’র সভাপতি আলহাজ্ব আবদুল বারেক, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর মোঃ আসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি এবং স্বাধীনতা নারী শক্তির নেত্রীবৃন্দ, ইপিজেড ও পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের প্রাণহানি ও সাত শতাধিক আহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এ তথ্য জানান। জাতির উদ্দেশে...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক বিস্ময় রচনায় যৌথ রূপকার হতে বাংলাদেশে তাদের মূল্যশৃঙ্খল সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আজ বাংলাদেশ...

বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির অন্যতম পূর্বশর্ত হিসেবে দেশের ব্যাংকিং খাতের ভিত্তি শক্তিশালী করতে ৪৫০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংকের...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির অন্যতম...

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো....

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে...