বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চট্টগ্রামে করোনা শনাক্ত নামলো ১ শতাংশের নিচে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর শনাক্তের হার সর্বনিম্ম পর্যায়ে এসে পৌঁছেছে। রোববার ১ হাজার ৭১৯ জনের নমুনা পরীক্ষা করে মাত্র ১১ জনের করোনা শনাক্ত হয়। শতকরা হারে যার সংখ্যা মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ। এদিন কোনও মৃত্যুর ঘটনাও ঘটেনি। তা ছাড়া ১৪ উপজেলার মধ্যে ২টি ছাড়া বাকি ১২টি উপজেলায় কেউ আক্রান্ত হয়নি।
আজ এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়।

তথ্য মতে, এদিন চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৭১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। নতুন আক্রান্তের মধ্যে ৮ জন নগরের আর ৩ জন উপজেলার।
এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ২৫ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা আগের দিনের মত ১ হাজার ৩১১ জনই।
ল্যাবগুলোর মধ্যে চমেক ল্যাবে ৬৬টি নমুনার মধ্যে ১ জন, শেভরনে ৪৬২টি নমুনার মধ্যে ২ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৬টি নমুনা পরীক্ষা করে ১ জন, চবিতে ২৩ জনের নমুনা পরীক্ষায় ২ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪১৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫৫ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়।

এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৪১৬টি, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২১টি, আরটিআরএল ল্যাবে ২টি ও ল্যাব এইডে একজনের নমুনা পরীক্ষায় কারোই করোনা শনাক্ত হয়নি। এদিকে সিভাসু, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, এন্টিজেন টেস্ট করা হয়নি রোববার।
উপজেলাগুলোর মধ্যে সাতকানিয়ায় ২ জন ও হাটহাজারীতে ১ জন আক্রান্ত হয়েছে। এ দিন লোহাগাড়া, বোয়ালখালী, ফটিকছড়ি, বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া, রাঙ্গুনিয়া, রাউজান, সীতাকু-, মিরসরাই ও সন্দ্বীপে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের প্রাণহানি ও সাত শতাধিক আহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এ তথ্য জানান। জাতির উদ্দেশে...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক বিস্ময় রচনায় যৌথ রূপকার হতে বাংলাদেশে তাদের মূল্যশৃঙ্খল সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আজ বাংলাদেশ...

বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির অন্যতম পূর্বশর্ত হিসেবে দেশের ব্যাংকিং খাতের ভিত্তি শক্তিশালী করতে ৪৫০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংকের...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির অন্যতম...

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো....

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে...