বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দুর্গাপূজায় ৪ দিন সরকারি ছুটিসহ ৬ দফা দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম দুুর্গাপূজা উপলক্ষে ৪ দিন সরকারি ছুটিসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখা। ১০ অক্টোবর, রোববার দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অসীম কুমার দেব । তিনি বলেন, আমরা সরকারের কাছে দেশের সকল উপজেলায় সরকারি উদ্যোগে ১ টি মডেল মন্দির নির্মাণের দাবি জানাই। পাশাপাশি বিশেষ প্রকল্প গ্রহণ করে চন্ডীতীর্থ মেধস আশ্রমের সংস্কার সড়ক উন্নয়ন, ইসলামিক ফাউন্ডেশনের আদলে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তর, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণের আইন ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন বাস্তাবায়নে যে জটিলতা রয়েছে তা নিরসন করতে হবে।
এসময় উপস্থিত সাংবাদিকদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, সারাদেশের মতো চট্টগ্রামেও ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছয় দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হবে। এবার চট্টগ্রাম জেলার আওতাধীন ১৫ উপজেলায় সার্বজনীন ১ হাজার ৫৫৩ টি ও পারিবারিক ৪১১ টি সহ সর্বমোট ১ হাজার ৯৬৪ টি পূজামন্ডপে হবে দুর্গাপূজা। এসব পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা রক্ষায় পুলিশ, র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে ।
পূজামন্ডপে নিজস্ব সেচ্ছাসেবক টিম রাখাসহ উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে ১০ টি নির্দেশনা প্রদান করেন। যার মধ্যে রয়েছে, পুজোমন্ডপে পর্যাপ্ত আলো বাতাস রাখা, মন্ডপের প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক রাখা, মহিলা ও পুরুষ দর্শনার্থীর জণ্য আলাদা প্রবেশমুখ, আতশবাজি ও পটকা পরিহার করা, আযান ও নামাজের সময় মাইক বন্ধ রাখা ও বিজয়া দশমী শুক্রবার হওয়ায় জুমার নামাজের পর সূর্যোলোক থাকা অবস্থায় প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক নারায়ণ চৌধুরী. অসীম দেব, বিপুল দত্ত, বিজয় কৃষ্ণ, বিশ্বজিৎ পালিত, উত্তম শর্মা, কল্লোর সেন, সাগর মিত্র, রিমন মুহুরী, সুভাষ চৌধুরী।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের প্রাণহানি ও সাত শতাধিক আহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এ তথ্য জানান। জাতির উদ্দেশে...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক বিস্ময় রচনায় যৌথ রূপকার হতে বাংলাদেশে তাদের মূল্যশৃঙ্খল সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আজ বাংলাদেশ...

বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির অন্যতম পূর্বশর্ত হিসেবে দেশের ব্যাংকিং খাতের ভিত্তি শক্তিশালী করতে ৪৫০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংকের...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির অন্যতম...

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো....

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে...