বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বঙ্গমাতা এসএ গ্রুপ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

সাফল্যের ধারাবাহিকতায় ২য় বারের মত বন্দর নগরি চট্রগ্রামে ৮ দেশের অংশগ্রহণে শুরু হয়েছে বঙ্গমাতা এসএ গ্রুপ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়াও হংকং, ভারত, পাকিস্থান, শ্রীলংকা, মালয়েশিয়া, কুয়েত ও মিশরের খ্যাতিমান খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশন আয়োজিত উক্ত টুর্নামেন্টে ৩৫ জন পুরুষ খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার ভেন্যু চট্রগ্রাম ক্লাবে উক্ত প্রতিযোগিতার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। টুরনামেন্টে চলবে ৭ই মার্চ থেকে ১১ই মার্চ পর্যন্ত।

আজ (৭ই মার্চ) চট্টগ্রাম ক্লাবে ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রতিযোগীতার দিন গননা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী। আরও উপস্থিত ছিলেন চট্রগ্রাম ক্লাব লিঃ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগির, ফেডারেশনের সহসভাপতি মীর্জা সালমান ইস্পাহানি, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান এস এ গ্রুপের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম, ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রীগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম এসপিপি (অবঃ), চট্রগ্রাম ক্লাব লিঃ এর স্কোয়াশের মেম্বার ইনচার্জ মোঃ সালামত উল্লাহ (বাহার) এমবিএ ও এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী দেশী-বিদেশী স্কোয়াশ খেলোয়াড়গন এবং ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

প্রধান অথিতির বক্তব্যে ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি এই ধরণের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দেশের খেলোয়াড়দের দক্ষতা ও খেলার মান উন্নয়নে সকলকে যৌথ ভাবে কাজ করার জন্য বলেন।

এসএ গ্রুপের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম বলেন, বিগত বছরের ধারাবাহিকতায় এবারও বঙ্গমাতার স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা গর্বিত। তিনি আরও বলেন একটি শক্তিশালী, মেধাবী এবং কর্মঠ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সর্বদা এই অভীষ্ট লক্ষ অর্জনে কাজ করে যেতে বদ্ধপরিকর।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রীগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম এসপিপি (অবঃ) বলেন, এস এ গ্রুপের সহযোগিতায় “২য় বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগীতা ২০২৩ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমরা স্কোয়াশ খেলাকে জনপ্রিয় করে দেশের মান-সন্মান ও ভাবমূর্তি উজ্জ্বল করতে বদ্ধপরিকর।” বর্তমানের অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে এত বড় একটা প্রতিযোগীতার  আয়োজনে সর্বভাবে এগিয়ে আসার জন্যে তিনি এস এ গ্রুপকে ধন্যবাদ জানান।

চ্যালেঞ্জার ট্যুর-৫ প্রতিযোগীতায় দেশসেরা স্কোয়াশ খেলোয়াড় যথা শহীদ, সুমন, রনি ও মাসুমসহ নয়জন পুরুষ খেলোয়াড় খেলবে মিশর, কুয়েত, ভারত, হংকং, শ্রীলংকা ও মালেশিয়ার ২৩ জন পেশাদার খেলোয়াড়দের সাথে। বিশ্বের ৮২ ও ৮৩ তম রেংকধারী মিশরের ইব্রাহীম ও সাইফের সাথে এই প্রতিযোগীতায় অংশ নিবে মালেশীয়া, কুয়েত, ভারত আর শ্রীলংকার শ্রেষ্ট স্কোয়াশ খেলোয়াড় যথাক্রমে রাহুল, আলতামী, সন্দীপ ও রবীন্দ্রশ্রীর।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...