রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে আজ শেষ হচ্ছে ২১ দিনব্যাপী অমর একুশের বইমেলা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ২১ দিনব্যাপী একুশের বইমেলা আজ মঙ্গলবার শেষ হচ্ছে। এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম প্রাঙ্গণে বিকেল সাড়ে ৪ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

৭ ফেব্রুয়ারি শুরু এবারের বইমেলায় গতকাল পর্যন্ত ১৯ দিনে প্রায় আড়াই কোটি টাকার বই বিক্রি হয়েছে। আয়োজক চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কবি সাহিত্যিক লেখক ও মেলায় আগত দর্শনার্থীরা সার্বিকভাবে মেলাকে সফল ও গোছানো বলে মন্তব্য করেছেন।

মেলা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ড. নিছার উদ্দিন মঞ্জু জানান, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গত পাঁচ বছর ধরে সম্মিলিত বইমেলার আয়োজন করা হচ্ছে। প্রতিবারই আগের বছরের তুলনায় অপেক্ষাকৃত ভালো ও গোছনো হচ্ছে মেলা। আগের বছরের ভুল-ত্রুটি পরের বছরে সংশোধন করে আমরা মেলা অধিকতর আকর্ষণীয় ও পাঠকবান্ধব করার প্রয়াস চালিয়ে যাচ্ছি। এবারের মেলায় প্রথম ১৯ দিনে ১৪০ টি স্টলে মোট আড়াই কোটি টাকার বই বিক্রি হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা ঢাকার তুলনায় অনেক ছেট পরিসরে বইমেলার আয়োজন করি। আমাদের চেষ্টা থাকে কম জায়গার মধ্যে একটি রুচিশীল ও গোছানো মেলা আয়োজনের।

মেলায় ইটের পরিবর্তে কার্পেটে মাঠ ঢেকে দেয়ার কারণে ধুলাবালি কম হয়েছে উল্লেখ করে ড. নিছার বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস জেনে আমরা এবার ইটের পরিবর্তে কার্পেটে মাঠ ঢেকে দিয়েছি। ইট বিছানো হলে অনেক সময় কিছ কিছু স্থান উঁচু-নিচু হয়ে যায়। এতে বয়স্করা সমস্যায় পড়েন। অনেকে হোঁচট খেয়ে পড়ে যান।
শিক্ষাবিদ ড. অনুপম সেন ইটের বদলে কার্পেট বিছানোয় সুবিধা হয়েছে বলে জানিয়েছেন। এবার ঢাকা থেকে ৫০টি প্রকাশনা সংস্থা চট্টগ্রামের বইমেলায় অংশ নিয়েছে। গতবারের মেলায় ছিল ৩৮টি। আমরা শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। বিজয়ীদের তাৎক্ষণিকভাবে বই পুরস্কার দেয়া হয়েছে। এছাড়া, এলইডি স্ক্রিনে মুক্তিযুদ্ধভিত্তিক ও দেশাত্মবোধক চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা নিয়েছি, যা আগতদের প্রশংসা কুড়িয়েছে।’

প্রকাশকরা জানিয়েছেন, শেষ মুহূর্তে এসে বিক্রি বেড়েছে। আজ শেষ দিনে আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

গল্প, উপন্যাস, ছড়া-কবিতা, প্রবন্ধ, ভ্রমণকাহিনীসহ সাহিত্যের প্রায় সব শাখার বইয়ে সাজানো মেলার ১৪ টি স্টল। দেশের প্রতিষ্ঠিত লেখক থেকে শুরু করে তরুণ লেখকদের অনেক বই বেরিয়েছে। এদের ভিড়ে বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখকদের সাড়া জাগানো বইগুলো সমানতালে বিক্রি হচ্ছে। এছাড়া অনুবাদের বইয়েরও কাটতি রয়েছে এবার।

আজ সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মোস্তফা ও চসিক মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...