বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

নিজাম সরফীর গ্রন্থের মোড়ক উন্মোচন

অবক্ষয়িত সমাজে ব্যক্তিত্বে সৃষ্টিতে’র মত গ্রন্থ আলোর পথ দেখাবে-প্র.সিকান্দার খান

- Advertisement -
Single page 1st Paragraph

২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষ্যে তৃতীয় চোখ প্রকাশন আয়োজিত লেখক সংস্কৃতিকর্মী সংগঠক নিজামুল ইসলাম সরফী রচিত “ব্যক্তিত্বে সৃষ্টিতে চট্টগ্রাম” গ্রন্থের পাঠ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশের খ্যাতিমান শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ , ইষ্ট ডেল্টা ইউনির্ভাসিটির উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান বলেন “সমাজকে অবক্ষয়ের হাত থেকে তুলে আনার ক্ষেত্রে নিজাম সরফীর গ্রন্থ “ব্যক্তিত্বে সৃষ্টিতে চট্টগ্রাম” নি:সন্দেহে সমাজকে আলোকিত করবে। সমকালিন চট্টগ্রাম কে ধারণ করে ব্যক্তিত্বে সৃষ্টিতে চট্টগ্রাম গ্রন্থটি পূর্ণাঙ্গভাবে না হলেও সহায়ক গ্রন্থ হিসেবে এটি ভবিষ্যতের গবেষকদের জন্য একটি আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হতে পারে। এই বিদগ্ধ পন্ডিত আরো বলেন- প্রফেসর মোজাফফর আহমেদ চট্টগ্রামে যে কাজগুলো শুরু করেছেন আমি সেগুলো এগিয়ে নিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, সুজন, সুশাসনের জন্য নাগরিক সংগঠনগুলোকে সক্রিয় রেখে চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এর ডিন মোহীত উল আলম বলেন- নিজামুল ইসলাম সরফী বহুদিনের পরিচিত লেখক ও সংগঠক। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তার সাংগঠনিক দক্ষতা চোখে পড়ে। বর্তমানে লেখালেখিতে সক্রিয় আছেন। তাঁর গ্রন্থটি চট্টগ্রামের হাজার বছরের কৃতি সন্তানদের স্মরণের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে সমাদৃত হবে। এটির মুদ্রণ সৌকর্য ও বিন্যাসে সুন্দর গ্রন্থ হয়েছে। একটি নির্দিষ্ট সময়কালকে ধারণ করলেও এটির গুরুত্ব কোনভাবে খাটো করা যাবে না। শক্তিমান লেখক সাংবাদিক ও সংগঠক রাশেদ রউফ বলেন- এই গ্রন্থে চট্টগ্রামের কৃতিব্যক্তিত্ব অনেকেই উঠে না আসলেও পরবর্তী সংস্করণে এটি একটি পূর্ণাঙ্গ মূল্যায়নমূলক গ্রন্থ হয়ে উঠবে।
তৃতীয় চোখ প্রকাশক কবি আলী প্রয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক রনজিৎ কুমার দে, গবেষক এ ওয়াই এম জাফর, শিক্ষক অজিত কুমার আইচ, ডা. দিলীপ দে, মুক্তিযোদ্ধা লেখক সিরু বাঙালি, কবি গল্পকার বিপুল বড়–য়া, লেখিকা নারীনেত্রী ফরিদা ফরহাদ, মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত সাহিত্যিক, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, কথাসাহিত্যিক আজাদ বুলবুল, সাহিত্যতাত্ত্বিক শাকিল আহমদ, শিক্ষক প্রশিক্ষক লেখক শামসুদ্দিন শিশির, আনিসুল ইসলাম রিয়াদ, বরকত শফি শিবলী, উপল দে, ফারজানা রুমা, সাবরিনা তানিয়া ও গ্রন্থের লেখক নিজামুল ইসলাম সরফী বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ যতবার হোঁচট খেয়েছে, বিএনপি বারবার দেশকে সেই সংকট...

পাশে থেকে বাংলাদেশকে যে কেনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ আলড্রিচ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে একটি...

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজ আহমেদ তৌহিদ...

সর্বশেষ

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির...

পাশে থেকে বাংলাদেশকে যে কেনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর...

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। ...

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট

শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া কেবল...

পার্বত্য চট্টগ্রামের বিদ্যুৎব্যবস্থা আধুনিকায়নে এডিবি’র ঋণ অনুমোদন

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুতের সরবরাহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...