শনিবার, ১১ জুলাই ২০২৬

তরুণী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

তরুণীকে হত্যার দায়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

চট্টগ্রামের কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় ইউছুফ বিন আলম (৩৬) নামে এক ব্যক্তিকে এই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন,নোয়াখালী জেলার চর জব্বর থানার চর মজিদ এলাকার জহুর আলমের ছেলে ইউছুফ। হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি ইউছুফ বিন আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৫ মে নগরের কোতোয়ালী থানার ষ্টেশন রোড হোটেল ছোবাহান (আবাসিক) এর ১০৬ নম্বর কক্ষে ইউছুফ বিন আলম ও তরুণী রিমা স্বামী ও স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেন। একই মাসের ৭ মে ভোর সাড়ে পাচঁটার দিকে ইউছুফ বিন আলম নাস্তা আনার কথা বলে রিমাকে রুমে তালাবদ্ধ রেখে বাহিরে যান। একইদিন ১২টা পর্যন্ত ইউছুফ বিন আলম ফিরে না আসায় হোটেলের কর্তৃপক্ষ রুম পরিস্কার করতে গিয়ে কোন সাড়া শব্দ না পাওয়ায় রুমের তালা ভেঙ্গে পুলিশ রিমার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তৎকালীন কোতোয়ালী থানার উপপরির্দশক (এসআই) সেকেন্দার আলী বাদী হয়ে মামলা করেন। এ মামলা পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৮ সালের ৮ জুন আদালতে আসামি ইউছুফ বিন আলম বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালতে মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ করা্ হয়।

মামলার দায়ের হওয়ার পর থেকে ইউছুফ বিন আলম পলাতক রয়েছে।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...