রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মেলায় এসেছে কবি বাদল রায় স্বাধীনের ৩ টি কাব্য গ্রন্থ

জমে উঠছে সন্দ্বীপে ভ্রাম্যমান বই মেলা

- Advertisement -
Single page 1st Paragraph

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সন্দ্বীপে মাসব্যাপী ভ্রাম্যমান বই মেলা। সমকাল সুহৃদ সমাবেশ সন্দ্বীপ শাখা, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন ভোরের পাখি সাহিত্য মেলা ও বই বিষয়ক সংগঠন বইচিন্তার সমন্বিত উদ্যোগে সন্দ্বীপের বিভিন্ন স্কুল কলেজ ও পাবলিক প্লেসে পর্যায়ক্রমে চলছে এই বইমেলা।আজ ছিলো বই মেলার বার তম দিন। আজকের নির্ধারিত স্থান ছিলো দ্বীপ বন্ধু মুস্তাফিজুর রহমান কলেজ ও বিশ্ব বিদ্যালয়। বারতম দিনে আজ বই মেলায় যুক্ত হলো সন্দ্বীপের সবার পরিচিত মুখ কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীনের তিনটি কাব্য গ্রন্থ ১তােমাকে নিঃসঙ্গ দেখতে চাই ২/ অসুখেও সুখ আছে ৩/ কষ্টের মাঝে নষ্টের জন্ম। উক্ত বই মেলার উদ্বোধন করেন উক্ত কলেজের অধ্যক্ষ জামিল ফরহাদ। এ সময় বই মেলার উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভোরের পাখি সাহিত্য মেলার কর্নধার ইসমাঈল হোসেন মনি,কবি ও ছড়াকার সাজিদ মোহন, সাংবাদিক সাইফ রাব্বি,বই বিষয়ক সংগঠন বইচিন্তা’র সমন্বয়ক নজরুল নাঈম, বইচিন্তা টিমের- মাহমুদুল ইসলাম, আবদুর রহমান ইমন, আবদুর রহিম মিনহাজ, সাব্বির হোসেন, রাহুল, তামিম, আরিয়ান প্রমুখ।বিকালে বাদল রায় স্বাধীন নিজে উপস্থিত থেকে ক্রেতাদের হাতে অটোগ্রাফ সহ বই তুলে দেন। বই মেলায় কলেজ ছাত্র ছাত্রীদের বই কেনার আগ্রহ দেখে মনে হয়েছে এখনো আকাশ সংস্কৃতি বই পড়া থেকে সবাইকে মুখ ফিরিয়ে নেয়নি। বরং তাদের হাতের নাগালে বই পেলে বই পড়ার প্রতি এখনো রয়েছে তাদের তীব্র নেশা।পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প, কবিতা, উপন্যাস,আত্ম জীবনী,গোয়েন্দা কাহিনী, থ্রিলার এগুলো দেখে তাদের সুপ্ত আকাঙ্খা জেগে উঠে। আয়োজকদের এমন উদ্যোগকে সকলে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি প্রতিবছর নয় জাতীয় দিবস উপলক্ষে যাতে বই মেলার ধারাবাহিকতা অক্ষুন্ন থাকে সে প্রত্যাশা করছেন সবাই।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...